ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর>>কোশ ও কোশ বিভাজন
✔️প্রশ্ন:১
একটি কোশ একবার ‘ মাইটোসিসের ’ পর কয়টি অপত্যকোশে পরিণত হয় ?
উত্তর:
একটি কোশ একবার মাইটোসিসের পরে দুটি অপত্যকোশে পরিণত হয় ।
✔️প্রশ্ন:২
স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন ?
উত্তর:
স্নায়ুকোশের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় প্রকৃতির বলে স্নায়ুকোশ বিভাজিত হয় না ।
✔️প্রশ্ন:৩
কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং কোন্ দশায় তা ফিরে আসে ?
উত্তর:
প্রােফেজ দশার শেষে অথবা মেটাফেজ দশার শুরুতে নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং টেলােফেজ দশায় তা ফিরে আসে ।
✔️প্রশ্ন:৪
কোন্ অংশ গঠনের মাধ্যমে উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস ঘটে ?
উত্তর:
উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস সেল প্লেট গঠনের মাধ্যমে ঘটে ।
✔️প্রশ্ন:৫
মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে থাকে ?
উত্তর:
মাইটোসিস কোশ বিভাজনের টেলােফেজ দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে থাকে ।
✔️প্রশ্ন:৬
কোন্ জাতীয় কোশ বিভাজনে কোশের ক্রোমােজোম সংখ্যা মাতৃকোশের সমান থাকে ?
উত্তর:
মাইটোসিস কোশ বিভাজনে কোশের ক্রোমােজোম সংখ্যা মাতৃকোশের সমান থাকে ।
✔️প্রশ্ন:৭
একটি প্রাণীকোশে সেন্ট্রোজোম না থাকলে বিভাজনের ক্ষেত্রে কী ঘটবে ?
উত্তর:
একটি প্রাণীকোশে সেন্ট্রোজোম না থাকলে বেতন্তু গঠিত হবে না । ফলে প্রাণীকোশটি বিভাজিত হবে না ।
✔️প্রশ্ন:৮
একটি উদ্ভিদের দেহকোশের ( মাতৃকোশ ) ক্রোমােজোম সংখ্যা 14 হলে মাইটোসিস কোশ বিভাজনের পর অপত্যকোশের ক্রোমােজোম সংখ্যা কত হবে ?
উত্তর:
অপত্যকোশের ক্রোমােজোম সংখ্যা 14 হবে ।
✔️প্রশ্ন:৯
কোন্ জাতীয় কোশ বিভাজনে দেহকোশের সংখ্যাবৃদ্ধি ঘটে ?
উত্তর:
মাইটোসিস কোশ বিভাজনে দেহকোশের সংখ্যাবৃদ্ধি ঘটে ।
✔️প্রশ্ন:১০
একটি কোশ একবার ‘ মিয়ােসিসের পর কয়টি অপত্যকোশে পরিণত হয় ?
উত্তর:
একটি কোশ একবার মিয়ােসিসের পর ন্যূনতম চারটি অপত্যকোশে পরিণত হয় ।
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜

Comments
Post a Comment