ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর>>কোশ ও কোশ বিভাজন
✔️প্রশ্ন:১
মেটাফেজ দশায় ক্রোমােজোম বেমের কোথায় থাকে ?
উত্তর:
মেটাফেজ দশায় ক্রোমােজোম বেমের বিষুব অঞ্চলে থাকে ।
✔️প্রশ্ন:২
Go অবস্থায় অবস্থানকারী দুটি প্রাণীকোশের নাম লেখাে ।
উত্তর:
Go অবস্থায় অবস্থানকারী দুটি প্রাণীকোশ হল স্নায়ুকোশ ও পেশিকোশ ।
✔️প্রশ্ন:৩
DNA সংশ্লেষ কোশ বিভাজনের কোন্ দশায় হয় ?
উত্তর:
DNA সংশ্লেষ কোশ বিভাজনের ইন্টারফেজের S দশায় হয় ।
✔️প্রশ্ন:৪
প্রাণীকোশের সাইটোকাইনেসিস কার মাধ্যমে ঘটে ?
উত্তর:
প্রাণীকোশের সাইটোকাইনেসিস ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে ।
✔️প্রশ্ন:৫
কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমােজোমগুলি স্পষ্ট দেখা যায় ?
উত্তর:
কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমােজোমগুলি স্পষ্ট দেখা যায় ।
✔️প্রশ্ন:৬
মানুষের দেহকোশে ক্রোমােজোমের সংখ্যা কত ?
উত্তর:
মানুষের দেহকোশে ক্রোমােজোমের সংখ্যা 46 ।
✔️প্রশ্ন:৭
কোন্ ধরনের কোশের বিভাজনের সময়ে ‘ সেলপ্লেট বা ‘ কোশপাত ’ গঠিত হয় ?
উত্তর:
উদ্ভিদকোশের বিভাজনের সময়ে ‘ সেলপ্লেট ’ বা ‘ কোশপাত ’ গঠিত হয় ।
✔️প্রশ্ন:৮
হ্রাসকরণ বিভাজন কোথায় হয় ?
উত্তর:
হ্রাসকরণ বিভাজন জনন-মাতৃকোশে হয় ।
✔️প্রশ্ন:৯
শুধুমাত্র RNA- তে আছে কিন্তু DNA- তে অনুপস্থিত এমন নাইট্রোজেন বেসের নাম লেখাে ।
উত্তর:
RNA- তে ইউরাসিল আছে কিন্তু এটি DNA- তে অনুপস্থিত ।
✔️প্রশ্ন:১০
ক্রোমােজোমের কোন্ অংশে বেমতন্তু সংযুক্ত থাকে ?
উত্তর:
ক্রোমােজামের সেন্ট্রোমিয়ার অংশে বেমতন্তু সংযুক্ত থাকে ।
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜

Comments
Post a Comment