বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর >> কোশ ও কোশ বিভাজন
✔️প্রশ্ন:১
সদৃশ বিভাজন কোথায় হয় ?
উত্তর:
সদৃশ বিভাজন দেহ-মাতৃকোশে হয় ।
✔️প্রশ্ন:২
হ্যাপ্লয়েড কোশের উদাহরণ দাও ।
উত্তর:
জনন কোশ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু ( n ) ।
✔️প্রশ্ন:৩
ডিপ্লয়েড কোশের উদাহরণ দাও ।
উত্তর:
গুপ্তবীজী উদ্ভিদের দেহকোশ, জাইগােট ( 2n ) ।
✔️প্রশ্ন:৪
ট্রিপ্লয়েড কোশের উদাহরণ দাও ।
উত্তর:
গুপ্তবীজী উদ্ভিদের সস্য নিউক্লিয়াস ( 3n ) ।
✔️প্রশ্ন:৫
মিয়ােসিস কোথায় ঘটে ?
উত্তর:
জীবের জনন-মাতৃকোশে ( প্রাণীদের শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে এবং উদ্ভিদের পরাগধানীতে ও ডিম্বাশয়ে ) মিয়ােসিস ঘটে । অনুন্নত উদ্ভিদের জাইগােট ও রেণুমাতৃকোশেও মিয়ােসিস ঘটে ।
✔️প্রশ্ন:৬
কীসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমােজোম বেম তন্তু বা “ স্পিন্ডল ফাইবার ” -এর সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
সেন্ট্রোমিয়ার বা কাইনেটোকোরের সাহায্যে ।
✔️প্রশ্ন:৭
মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত ?
উত্তর:
মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হল 22 ।
✔️প্রশ্ন:৮
জিন কোথায় থাকে ?
উত্তর:
জিন ক্রোমােজোমে থাকে ।
✔️প্রশ্ন:৯
সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ?
উত্তর:
সেন্ট্রোমিয়ার ক্রোমােজোমের প্রাথমিক খাঁজ অংশে থাকে ।
✔️প্রশ্ন:১০
প্রাণীকোশ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কী ?
উত্তর:
সেন্ট্রোজোম প্রাণীকোশ বিভাজনে বেমতন্তু গঠনে সহায়তা করে ।
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜

Comments
Post a Comment