ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর>>কোশ ও কোশ বিভাজন
✔️প্রশ্ন:১
প্রাণীকোশ বিভাজনে মাকুর মেরু সৃষ্টিতে কোন্ কোশ-অঙ্গাণু অংশগ্রহণ করে ?
উত্তর:
সেন্ট্রোজোম মাকুর মেরু সৃষ্টিতে অংশগ্রহণ করে ।
✔️প্রশ্ন:২
ক্রোমােজোম ও সেন্ট্রোমিয়ার কোথায় কোথায় অবস্থিত ?
উত্তর:
ক্রোমােজোম কোশের নিউক্লিয়াসে এবং সেন্ট্রোমিয়ার ক্রোমােজোমের প্রাথমিক খাজে অবস্থিত ।
✔️প্রশ্ন:৩
মাইটোসিসের কোন্ দশায় ক্রোমােজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয় ?
উত্তর:
অ্যানাফেজ দশায় ক্রোমােজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয় ।
✔️প্রশ্ন:৪
মানুষের দেহের কোশে কী কী প্রকারের যৌন ক্রোমােজোম দেখা যায় ?
উত্তর:
মানুষের দেহের কোশে দুই প্রকারের যৌন ক্রোমােজোম দেখা যায়, এগুলি হল X এবং Y।
✔️প্রশ্ন:৫
কোন্ প্রকার কোশ বিভাজনে ‘ বেম বা স্পিন্ডল ’ গঠিত হয় না ?
উত্তর:
অ্যামাইটোসিস প্রকৃতির কোশ বিভাজনে ‘ বেম বা স্পিন্ডল ’ গঠিত হয় না ।
✔️প্রশ্ন:৬
অ্যামিবা-র দ্বিভাজন কী জাতীয় কোশ বিভাজন ?
উত্তর:
অ্যামিবা-র দ্বিভাজন অ্যামাইটোসিস জাতীয় কোশ বিভাজন ।
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜

Comments
Post a Comment