ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
হরমোন
✔️প্রশ্ন:১
GH- এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
GH- এর সম্পূর্ণ নাম : গ্রোথ হরমােন ।
✔️প্রশ্ন:২
GTH- এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
GTH- এর সম্পূর্ণ নাম : গােনাডােট্রপিক হরমােন ।
✔️প্রশ্ন:৩
TSH- এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
TSH- এর সম্পূর্ণ নাম : থাইরয়েড স্টিমুলেটিং হরমােন ।
✔️প্রশ্ন:৪
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত দুগ্ধক্ষরণকারী হরমােনটি কী ?
উত্তর:
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত দুগ্ধক্ষরণকারী হরমােনটি হল প্রােল্যাকটিন ।
✔️প্রশ্ন:৫
গােনাডােট্রপিক হরমােন কোথা থেকে ক্ষরিত হয় ?
উত্তর:
গােনাডােট্রপিক হরমােন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় ।
✔️প্রশ্ন:৬
শুক্রাশয় থেকে কোন্ হরমােন নিঃসৃত হয় ?
উত্তর:
শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমােন নিঃসৃত হয় ।
✔️প্রশ্ন:৭
ডিম্বাশয় থেকে কোন্ কোন্ হরমােন নিঃসৃত হয় ?
উত্তর:
ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ও রিল্যাক্সিন প্রভৃতি হরমােন নিঃসৃত হয় ।
✔️প্রশ্ন:৮
সুপ্ৰারেনাল গ্রন্থি কাকে বলে এবং কেন ?
উত্তর:
সুপ্ৰারেনাল গ্রন্থি বৃক্কের ওপর টুপির মতাে অবস্থান করে বলে অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্ৰারেনাল গ্রন্থি বলা হয় ।
✔️প্রশ্ন:৯
অগ্ন্যাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম লেখাে ।
উত্তর:
অ্যাসিড ফসফাটেজ নামক উৎসেচক এবং ইস্ট্রোজেন নামক হরমােন নিঃসরণকারী ডিম্বাশয় বা ওভারি হল অপর একটি মিশ্র গ্রন্থি । [ শুক্রাশয়ও মিশ্রগ্রন্থির উদাহরণ । ]
✔️প্রশ্ন:১০
কোন্ হরমােন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ?
উত্তর:
অক্সিন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬

Comments
Post a Comment