ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
হরমোন
⚡প্রশ্ন:১
কোন্ প্রকার গ্রন্থি থেকে হরমােন নিঃসৃত হয় ?
উত্তর:
অনাল গ্রন্থি থেকে হরমােন নিঃসৃত হয় ।
⚡প্রশ্ন:২
একটি সনাল গ্রন্থির নাম করাে ।
উত্তর:
একটি সনাল গ্রন্থির নাম হল লালাগ্রন্থি ।
⚡প্রশ্ন:৩
উদ্ভিদদেহে সৃষ্ট হরমােনগুলিকে এক কথায় কী বলে ?
উত্তর:
উদ্ভিদদেহে সৃষ্ট হরমােনগুলিকে ফাইটোহরমােন বলে ।
⚡প্রশ্ন:৪
অক্সিনের রাসায়নিক নাম কী ?
উত্তর:
অক্সিনের রাসায়নিক নাম : ইনডােল অ্যাসেটিক অ্যাসিড ( IAA ) ।
⚡প্রশ্ন:৫
বীজপত্রে ও পরিপক্ক বীজে কোন্ হরমােন পাওয়া যায় ?
উত্তর:
বীজপত্রে ও পরিপক্ক বীজে জিব্বেরেলিন হরমােন পাওয়া যায় ।
⚡প্রশ্ন:৬
উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন্ হরমােন ?
উত্তর:
অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ।
⚡প্রশ্ন:৭
উদ্ভিদ হরমােন প্রয়ােগ করে নিষেক ছাড়াই “ বীজহীন ফল ” উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে ?
উত্তর:
এই প্রক্রিয়াকে বলে পারথেনােকার্পি ।
⚡প্রশ্ন:৮
উদ্ভিদদেহে সমন্বয়সাধনের কাজ কার সাহায্যে ঘটে ?
উত্তর:
উদ্ভিদদেহে সমন্বয়সাধনের কাজ হরমােনের সাহায্যে ঘটে ।
⚡প্রশ্ন:৯
শরীরে আয়ােডিনের অভাবে যে গ্রন্থিটির স্বাভাবিক কাজ ব্যাহত হয় তার নাম উল্লেখ করাে ।
উত্তর:
শরীরে আয়ােডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজ ব্যাহত হয় ।
⚡প্রশ্ন:১০
মানবদেহের কোন্ গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় ?
উত্তর:
মানবদেহের থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় ।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬

Comments
Post a Comment