ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।।স্নায়ুতন্ত্র
✸প্রশ্ন:১
নিউরনের প্রধান দুটি অংশের নাম কী ?
উত্তর:
প্রধান দুটি অংশের নাম হল— ১) কোশদেহ ও ২) অ্যাক্সন।
✸প্রশ্ন:২
কোশদেহ ও অ্যাক্সনের মধ্যবর্তী অংশকে কী বলে ?
উত্তর:
কোশদেহ ও অ্যাক্সনের মধ্যবর্তী অংশকে অ্যাক্সন হিলক বলে।
✸প্রশ্ন:৩
কোন্ সাইটোপ্লাজমীয় বস্তু শুধুমাত্র স্নায়ুকোশে পাওয়া যায় ?
উত্তর:
নিসল্ দানা কেবল স্নায়ুকোশে পাওয়া যায়।
✸প্রশ্ন:৪
মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের গহ্বরে যে রস থাকে তার নাম কী ?
উত্তর:
মস্তিষ্ক মেরু রস বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ( CSF )।
✸প্রশ্ন:৫
মেনিনজেস কী ?
উত্তর:
মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবরক ত্রিস্তরী ঝিল্লীময় আস্তরণ।
✸প্রশ্ন:৬
সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে কে ধারণা দেন ?
উত্তর:
বিজ্ঞানী ইভান প্যাভলভ।
✸প্রশ্ন:৭
মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি ?
উত্তর:
গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম হল মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ।
✸প্রশ্ন:৮
গুরুমস্তিষ্কের গােলার্ধদ্বয়ের সংযােজকটির নাম কী ?
উত্তর:
গুরুমস্তিষ্কের গােলার্ধদ্বয়ের সংসােজকটির নাম করপাস ক্যালােসাম।
✸প্রশ্ন:৯
লঘুমস্তিষ্কের গােলার্ধদ্বয়ের সংযােজকটির নাম কী ?
উত্তর:
লঘুমস্তিষ্কের গােলার্ধদ্বয়ের সংযােজকটির নাম ভারমিস।
✸প্রশ্ন:১০
মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কী ?
উত্তর:
সায়াটিক স্নায়ু হল মানবদেহের দীর্ঘতম স্নায়ু।

Comments
Post a Comment