বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২৪
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
একটি অনুঘটকের নাম লেখো যা জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে।
উত্তর:
জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে এরূপ অনুঘটকের নাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO₂)।
প্রশ্ন:২
তড়িৎযোজী যৌগ কী দ্বারা গঠিত ?
উত্তর:
আয়নীয় বন্ধন দ্বারা গঠিত।
প্রশ্ন:৩
নীচের পদার্থগুলির মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক তা লেখো—
CO, CO₂, HNO₃, NH₃, H₂SO₄, Cl₂, KMnO₄
উত্তর:
জারক পদার্থ—CO₂, HNO₃, H₂SO₄, Cl₂, KMnO₄।
বিজারক পদার্থ—CO, NH₃।
প্রশ্ন:৪
দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো।
উত্তর:
নেপচুনিয়াম, লরেনসিয়াম।
প্রশ্ন:৫
HNO₃ এবং HBr অ্যাসিড দুটির মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক ?
উত্তর:
HNO₃ এবং HBr অ্যাসিড দুটির মধ্যে HNO₃ জারক এবং HBr বিজারক পদার্থ।
প্রশ্ন:৬
একটি মুদ্রা ধাতুর নাম ও চিহ্ন লেখো।
উত্তর:
একটি মুদ্রা ধাতু হল কপার। এর চিহ্ন Cu।
প্রশ্ন:৭
সমযোজী একবন্ধন আছে এমন একটি মৌলের নাম ও সংকেত লেখো।
উত্তর:
একবন্ধন মৌল—হাইড্রোজেন।
সংকেত—H₂ (H—H)।
প্রশ্ন:৮
অক্সিজেনের উপস্থিতি নেই এমন একটি জারক পদার্থ এবং হাইড্রোজেনের উপস্থিতি নেই এমন একটি বিজারক পদার্থের নাম লেখো।
উত্তর:
অক্সিজেনের উপস্থিতি নেই এরূপ জারক পদার্থ ক্লোরিন (Cl₂) এবং হাইড্রোজেনের উপস্থিতি নেই এরূপ বিজারক পদার্থ হল কার্বন (C)।
প্রশ্ন:৯
CH₄ যৌগে কার্বনের যোজ্যতা কত হবে এবং কেন ?
উত্তর:
CH₄ যৌগে কার্বনের যোজ্যতা=4; এই যৌগে কার্বন পরমাণু 4 টি ইলেকট্রন-জোড় গঠন করে বলে কার্বনের যোজ্যতা 4 হয়।
প্রশ্ন:১০
C এবং Br₂–এর মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক ?
উত্তর:
C এবং Br₂–এর মধ্যে Br₂ জারক এবং C বিজারক পদার্থ।
Comments
Post a Comment