ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের পার্থক্য কী ?
সমুদ্রপৃষ্ঠে জলরাশির দুই প্রকার আলোড়ন আমরা দেখি—সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গ। এই দুই প্রকার আলোড়নের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন—
(১) সমুদ্রতরঙ্গ কখনো-কখনো উত্তাল রূপ নেয়। উপকূল অঞ্চলে ভূমিরূপের পরিবর্তনে তরঙ্গের ভূমিকা যথেষ্ট। কিন্তু, সমুদ্রস্রোেত উপকূল অঞ্চলে ভূমিরূপের পরিবর্তনে সরাসরি অংশ নেয় না। যদিও, অনেক ক্ষেত্রে প্রবল স্রোত মোহানায় বদ্বীপ গঠনে বাধা দেয় এবং অগভীর সমুদ্রে মগ্নচড়া সৃষ্টি করে থাকে।
(২) সমুদ্রতরঙ্গ হল সেই প্রকার আলোড়ন যেখানে সমুদ্রপৃষ্ঠ লম্বভাবে শুধু ওঠানামা করে। অর্থাৎ, যেখানকার জল সেখানেই থাকে, স্থানান্তরিত হয় না। কিন্তু, সমুদ্রস্রোতে একস্থানের জলরাশি অনুভূমিকভাবে অন্যত্র প্রবাহিত হয়। সুতরাং, সমুদ্রতরঙ্গকে বস্তুর চলন এবং সমুদ্রস্রোতকে বস্তুর গমনের সঙ্গে তুলনা করা যায়।
(৩) সমুদ্রতরঙ্গ আমরা দেখতে পাই, বুঝতে পারি, যদিও জলবায়ু বা মানুষের জীবনে তরঙ্গের প্রভাব কম। কিন্তু, সমুদ্রস্রোতের প্রবাহ বোঝা যায় না, যদিও জলবায়ু বা মানুষের অর্থনৈতিক জীবনে সমুদ্রস্রোতের প্রভাব অত্যন্ত ব্যাপক।
Comments
Post a Comment