Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[SAQ] ইতিহাস-ভারতীয় সভ্যতার বিবর্তন, সেট–১

ভারতীয় সভ্যতার বিবর্তন


প্রশ্ন:১
উপনিষদকে বেদান্ত বলা হয় কেন ?

উত্তর: 
বেদের শেষ ভাগ হল উপনিষদ। তাই উপনিষদকে বেদের অন্ত বা বেদান্ত বলা হয়।


প্রশ্ন:২
শ্রেষ্ঠী কারা ?

উত্তর: 
ব্যাবসাবাণিজ্যের প্রসারের ফলে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে থেকে এক ধনশালী বণিকশ্রেণির উদ্ভব হয়, এরা শ্রেষ্ঠী নামে পরিচিত। শ্রেষ্ঠীরা সাধারণত নগরে বসবাস করত।


প্রশ্ন:৩
বৈদিক যুগের গণপ্রতিনিধিত্বমূলক সংস্থাগুলির নাম কী ?

উত্তর: 
ঋগ্‌বৈদিক যুগের গণপ্রতিনিধিত্বমূলক সংস্থাগুলির নাম হল— (i) সভা ও (ii) সমিতি।
‘সভা’ বয়োজ্যেষ্ঠদের দ্বারা এবং ‘সমিতি’ সর্বসাধারণের দ্বারা গঠিত ও পরিচালিত হত।


প্রশ্ন:৪
পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক ক্ষেত্রে দুটি পরিবর্তন আলোচনা করো।

উত্তর: 
পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক ক্ষেত্রে দুটি পরিবর্তন হল—(i) কৃষিতে লোহার লাঙল ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। (ii) অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটে।


প্রশ্ন:৫
বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ?

উত্তর: 
বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম মনা ও নিষ্ক। এগুলি ছিল স্বর্ণমুদ্রা।


প্রশ্ন:৬
পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় ক্ষেত্রে দুটি বিবর্তন উল্লেখ করো।

উত্তর: 
পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় ক্ষেত্রে দুটি বিবর্তন হল—(i) দেবতা অগ্নি ও ইন্দ্রের পরিবর্তে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রাধান্য বৃদ্ধি। (ii) মাতৃপূজা ও বলিদান প্রথার প্রচলন।


প্রশ্ন:৭
আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কী ? বেদ কয় প্রকার ?

উত্তর: 
আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্‌বেদ। উত্তর বেদ চার প্রকার—ঋক্, সাম, যজু ও অথর্ব।


প্রশ্ন:৮
পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক ক্ষেত্রে দুটি বিবর্তন উল্লেখ করো।

উত্তর: 
পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক ক্ষেত্রে দুটি বিবর্তন হল—
(i) রাজাদের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পায়। 
(ii) সভা ও সমিতির গুরুত্ব হ্রাস পায়।


প্রশ্ন:৯
পরবর্তী বৈদিক যুগে সামাজিক ক্ষেত্রে দুটি পরিবর্তন আলোচনা করো।

উত্তর: 
পরবর্তী বৈদিক যুগে সামাজিক ক্ষেত্রে দুটি পরিবর্তন হল—(i) ঋগ্‌বৈদিক যুগের কর্মভিত্তিক বর্ণভেদ প্রথা, জন্মভিত্তিক বর্ণভেদ প্রথায় পরিণত হয়। (ii) নারীদের সামাজিক মর্যাদা বহুলাংশে হ্রাস পায়।


প্রশ্ন:১০
‘সভা’ ও ‘সমিতি’র কাজ কী ছিল ?

উত্তর: 
‘সভা’ ও ‘সমিতি’র কাজ ছিল শাসনকাজে রাজাকে পরামর্শ দেওয়া এবং রাজার স্বৈরাচারী ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা।


  

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

রাসায়নিক আবহবিকার

রাসায়নিক আবহবিকার          যে আবহবিকারের মাধ্যমে শিলা গঠনকারী বিভিন্ন খনিজ পদার্থগুলোর ওপর বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ—বিশেষ করে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতির বিক্রিয়ার ফলে কঠিন শিলা বিয়োজিত হয় এবং মূল খনিজ পদার্থগুলো নতুন গৌণ খনিজে পরিণত হয়ে মূল শিলা শিথিল হয়ে পড়ে, তাকে রাসায়নিক আবহবিকার বলে।         রাসায়নিক আবহবিকার সংঘটনে জল ও জলীয়বাষ্পের ভূমিকা খুব বেশি। তাই উষ্ণ-আর্দ্র নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি সক্রিয়।  👉 ভূগোলের MCQs, VSQs এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি দেখতে এখানে ক্লিক করুন।  👈 রাসায়নিক আবহবিকারকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা— (ক) অঙ্গারযোজন বা কার্বোনেশন,   (খ) জারণ বা অক্সিডেশন,  (গ) জলযোজন বা হাইড্রেশন,  (ঘ) আর্দ্রবিশ্লেষণ বা হাইড্রোলিসিস এবং  (ঙ) দ্রবণ বা সলিউশন।              রাসায়নিক আবহবিকার অপেক্ষাকৃত দ্রুত ও নিঃশব্দে ঘটে। এই প্রকার আবহবিকারের ফলে বক্সাইট, লৌহ-আকরিক, ম্যাঙ্গানিজ, নিকেল, কেওলিন, জিপ...