ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ মন্ত্রিসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে— উত্তরঃ লোকসভা। প্রশ্নঃ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই কোন কাউন্সিলের সদস্য? উত্তরঃ ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল। প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন? উত্তরঃ প্রধানমন্ত্রী।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সাধারণ পদার্থবিদ্যা বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেওয়া। সেট অনুসারে প্রশ্ন গুলি কে দেওয়া হবে এবং প্রত্যেক সেট এ ২০ টি করে প্রশ্ন থাকবে। সব প্রশ্ন গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ১।
প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কতগুন?
উত্তর ।
প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুন।
প্রশ্ন ২।
নিউক্লিয়ন কাদের বলে?
উত্তর ।
পরমাণুর কেন্দ্রকের মূল উপাদান প্রোটন ও নিউট্রনকে একত্রে কেন্দ্রিক কণা বা নিউক্লিয়ন বলে।
প্রশ্ন ৩।
নিউক্লিয় বল চার্জের ওপর নির্ভর করে কী?
উত্তর।
না।
প্রশ্ন ৪।
মৌলের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা কখন পরস্পর সমান হবে?
উত্তর ।
কোনো পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা শূন্য হলে, ওই মৌলের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা পরস্পর সমান হবে।
প্রশ্ন ৫।
কোন উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হয়?
উত্তর ।
-40 ডিগ্রি উষ্ণতায়।
প্রশ্ন ৬।
মানবদেহে স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর ।
98.4 ডিগ্রি ফারেনহাইট।
প্রশ্ন ৭।
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম কী?
উত্তর ।
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম হলো পারদের আয়তন প্রসারন ।
প্রশ্ন ৮।
বরফের আপেক্ষিক তাপ কত?
উত্তর।
বরফের আপেক্ষিক তাপ 0.5
প্রশ্ন ৯।
CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী?
উত্তর ।
ক্যালোরি/গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড
প্রশ্ন ১০।
কোন্ পদার্থের আপেক্ষিক তাপ সর্বাপেক্ষা বেশি?
উত্তর ।
জল

Comments
Post a Comment