আপনার খেলাধুলার সাধারণ জ্ঞান এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে এখানে জনপ্রিয় খেলাগুলোর প্রধান প্রধান শব্দ, তাদের বাংলা অর্থ এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো: 🏏 ক্রিকেট (Cricket) Toss (টস): ম্যাচ শুরুর আগে দুই অধিনায়কের মধ্যে কয়েন ছুঁড়ে ব্যাটিং বা বোলিং নির্ধারণ করার প্রক্রিয়া। Wicket (উইকেট): তিনটি স্টাম্প এবং দুটি বেল নিয়ে গঠিত কাঠামো, অথবা পিচের মূল অংশ। Pitch (পিচ): দুই উইকেটের মধ্যবর্তী ২২ গজের আয়তক্ষেত্রাকার মাটি বা টার্ফ। Stump (স্টাম্প): উইকেটের তিনটি খাড়া কাঠ। Bails (বেল): স্টাম্প দুটির উপরে আড়াআড়িভাবে রাখা ছোট কাঠের টুকরো। Crease (ক্রিজ): পিচে দাগ কাটা নির্দিষ্ট রেখা, যা ব্যাটসম্যান ও বোলারের সীমানা নির্দেশ করে। Pavilion (প্যাভিলিয়ন): খেলোয়াড় ও কর্মকর্তাদের বসার বা বিশ্রামের ঘর। Wicket Keeper (উইকেট কিপার): ব্যাটসম্যানের পেছনে স্টাম্পের ঠিক পেছনে অবস্থানকারী ফিল্ডার।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
ইন্দিরা পয়েন্ট কি ?
উত্তর।
ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। (নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে)
প্রশ্ন ২
ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ?
উত্তর।
ভাষা।
প্রশ্ন ৩
কোন দ্রাঘিমারেখা ভারতকে সমদ্বিখণ্ডিত করেছে ?
উত্তর।
৮২°৩০' পূর্ব দ্রাঘিমারেখা।
প্রশ্ন ৪
ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম বলো।
উত্তর।
আরাবল্লি।
প্রশ্ন ৫
কাকে 'প্রাচ্যের নন্দন কানন' বলা হয় ?
উত্তর।
কাশ্মীর উপত্যকাকে।
প্রশ্ন ৬
ভারতে সাতপুর কি জাতীয় পর্বত ?
উত্তর।
স্তূপ পর্বত।
প্রশ্ন ৭
এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি ?
উত্তর।
চিল্কা।
প্রশ্ন ৮
কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর।
অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন ৯
গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর।
আরাবল্লী।
প্রশ্ন ১০

Comments
Post a Comment