ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
RIA কী ?
RIA কী ?
উত্তর:
অ্যান্টিজেন-অ্যান্টিবডি বিক্রিয়ার ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার দ্বারা কোনো বস্তুর উপস্থিতি নির্ধারণ RIA নামে অভিহিত।
প্রশ্ন:২
প্রোটোপ্লাস্ট ফিউশন কী ?
প্রশ্ন:২
প্রোটোপ্লাস্ট ফিউশন কী ?
উত্তর:
এই পদ্ধতিতে দুটি ভিন্ন কিন্তু পরস্পর সম্পর্কিত দুটি প্রজাতির গাছের কোশকে একত্রিত করা যায়।
প্রশ্ন:৩
ভেক্টরের দুটি সাধারণ ধর্ম লেখো।
প্রশ্ন:৩
ভেক্টরের দুটি সাধারণ ধর্ম লেখো।
উত্তর:
(i) ভেক্টর আকারে বেশ ছোটো (সাধারণ 10 কিলো বেসের নীচে)।
উত্তর:
এই প্রক্রিয়ায় কোশের একটি নির্দিষ্ট RNA-কে DNA প্রোবের সঙ্গে হাইব্রিডাইজ করিয়ে নাইট্রোসেলুলোজ পেপারে স্থানান্তরিত করা হয়।
প্রশ্ন:৫
বায়োপেটেন্ট কাকে বলে ?
প্রশ্ন:৫
বায়োপেটেন্ট কাকে বলে ?
উত্তর:
পেটেন্ট হল সরকার প্রদত্ত উদ্ভাবনকে দেওয়া অধিকার যা অন্যান্যরা উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহার করতে না পারে। যখন পেটেন্টকে জৈবিক ব্যাপারে বা তা থেকে উৎপাদিত বস্তুর জন্য অনুমতি প্রদান করা হয় তাকে বায়োপেটেন্ট বলে।
প্রশ্ন:৬
DNA লাইগেজ কী ?
প্রশ্ন:৬
DNA লাইগেজ কী ?
উত্তর:
রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দিয়ে কাটা DNA খণ্ডকে জোড়া দিতে এই উৎসেচক কাজে লাগে। এটি কেটে যাওয়া সুগার-ফসফেট কাঠামোতে জোড়া লাগায়।
প্রশ্ন:৭
GMO কী ?
প্রশ্ন:৭
GMO কী ?
উত্তর:
চিরাচরিত ব্রিডিং পদ্ধতির পরিবর্তে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং অণুজীবের মধ্যে জিন প্রবেশ করিয়ে যে পরিবর্তিত জীব সৃষ্টি করা হয় তাদের Genetically Modified Organism বা GMO বলে।
প্রশ্ন:৮
জিন অ্যামপ্লিফিকেশন কাকে বলে ?
প্রশ্ন:৮
জিন অ্যামপ্লিফিকেশন কাকে বলে ?
উত্তর:
কোশে একই জিনের অধিক প্রতিলিপি তৈরি হওয়াকে বলে জিন অ্যামপ্লিফিকেশন।
প্রশ্ন:৯
জেনেটিক ফিউশন কী ?
প্রশ্ন:৯
জেনেটিক ফিউশন কী ?
উত্তর:
একটি ক্রোমোজোমের এক জায়গার কতকগুলি জিন ওই ক্রোমোজোমের অপর কোনো জায়গায় যুক্ত হলে তাকে বলে জেনেটিক ফিউশন।
প্রশ্ন:১০
FISH বলতে কী বোঝো ?
প্রশ্ন:১০
FISH বলতে কী বোঝো ?
উত্তর:
ফ্লুরোসেন্ট লেবেলযুক্ত নিউক্লিওটাইড ব্যবহার করে DNA প্রোব তৈরির মাধ্যমে ক্রোমোজোমের উপর বিশেষ কোনো জিনের উপস্থিতি নির্ধারণ করাই FISA পদ্ধতির মূলনীতি।
Comments
Post a Comment