ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জীববিদ্যা ও মানবকল্যান
প্রশ্ন:১
মিশ্রচাষের প্রধান সুবিধাগুলি কী ?
উত্তর:
মিশ্রচাষে একটি জলাশয়ের সব স্তরগুলিই মাছচাষের জন্য ব্যবহার করা যায়। মাছের উৎপাদন বাড়িয়ে প্রোটিন খাদ্যের সমস্যা মেটানো যায়। কম খরচে উচ্চ ফলন পাওয়া যায়।
প্রশ্ন:২
বিদেশি কার্প বা এক্সোটিক কার্প কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব কার্প বিদেশ থেকে আমদানি করা হয়েছে, কিন্তু ভারতীয় জলবায়ুতে বৃদ্ধিসম্পন্ন ও প্রজননে সক্ষম তাদের বিদেশি কার্প বলে।
যেমন—রজত রুই (Hypopthalmichthys molitrix) , ঘেঁসো রুই (Ctenopharyngodon idella)।
প্রশ্ন:৩
সংকর মাছ কাকে বলে ?
উত্তর:
নিকট সম্পর্কযুক্ত দুটি ভিন্ন প্রজাতির মাছের সংকরায়ণে যে মাছ সৃষ্টি হয় তাকে সংকর মাছ বা হাইব্রিড মাছ বলে। যেমন—
(i) পুরুষ কাতলা ও স্ত্রী কালবোস– কাতলা-কালবোস৷
(ii) পুরুষ রুই ও স্ত্রী কালবোস– রুই-কালবোস৷
(iii) পুরুষ রুই ও স্ত্রী কাতলা– রুই-কাতলা।
প্রশ্ন:৪
মুরগির প্রধান তিনটি বিদেশি ব্রিডের নাম কী ?
উত্তর:
(i) ভূমধ্যসাগরীয় ব্রিড—হোয়াইট লেগহর্ন, মিনকা।
(ii) আমেরিকান ব্রিড—প্লাইমাউথ রক, রোড আইল্যান্ড রেড।
(iii) ইউরোপিয়ান ব্রিড—ইংলিশ ব্রিড—সাসেক্স, করনিস।
প্রশ্ন:৫
নিবিড় মিশ্রচাষ কাকে বলে ?
উত্তর:
স্তরভিত্তিক মাছ নির্বাচন করে একই পুকুরে তিন প্রকার দেশীয় পোনা মাছের সঙ্গে তিন প্রকার বিদেশি পোনামাছের একসঙ্গে চাষ করাকে নিবিড় মিশ্রচাষ বলে।
প্রশ্ন:৬
মাইনর কার্প কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব মাছ আকারের ছোটো এবং দ্রুত বৃদ্ধিসম্পন্ন নয় এবং ব্যাবসায়িক দিক থেকে গুরত্বপূর্ণ নয় তাদের মাইনর কার্প বলে।
যেমন—বাটা (Labeo bata), পুঁটি (Barbus stigma)।
প্রশ্ন:৭
লিন ফিশ ও ফ্যাট ফিশের মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
যেসব মাছে 2%-এর কম ফ্যাট থাকে তাকে লিন ফিশ এবং যেসব মাছে 2%-এর বেশি ফ্যাট থাকে তাদের ফ্যাট ফিশ বলে।
প্রশ্ন:৮
মেজর কার্প কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব কার্প বড়ো আকারের, দ্রুত বৃদ্ধিসম্পন্ন এবং ব্যাবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ তাদের মেজর কার্প বলে।
যেমন—কাতলা মাছ (Catla catla), রুই মাছ (Labeo rohita)।
প্রশ্ন:৯
একটি মিঠে জলের ও একটি নোনা জলের চিংড়ির উদাহরণ দাও।
উত্তর:
মিঠে জলের চিংড়ি—গলদা (Macrobrachium rosenbergii),
নোনা জলের চিংড়ি—বাগদা (Penaeus monodon)।
প্রশ্ন:১০
কম্পোজিট মিক্সড পিসিকালচার কাকে বলে ?
উত্তর:
একই জলাশয়ে তিন প্রকার দেশি পোনা ও তিন প্রকার বিদেশি পোনার সঙ্গে গলদা চিংড়ি বা জিওল মাছের একত্রে চাষকে কম্পোজিট মিক্সড কালচার বলে।
✷✷✷
✷✷✷
Comments
Post a Comment