ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জীববিদ্যা ও মানবকল্যান
প্রশ্ন:১
মিথোজেনস কী ?
উত্তর:
ব্যাকটেরিয়া যখন সেলুলোজিক বস্তুর উপর বৃদ্ধি লাভ করে এবং প্রচুর মাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনসহ মিথেন উৎপন্ন করে।
প্রশ্ন:২
প্রাকৃতিক শত্রুদের তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
(i) নতুন পরিবেশে মানিয়ে নিতে অভ্যস্ত।
(ii) এরা পোষকনির্ভর।
(iii) এদের উচ্চ পরজীবীত্ব থাকে না।
প্রশ্ন:৩
নর্দমার জল ব্যবহারের তিনটি ক্ষতিকর দিক বলো।
উত্তর:
(i) জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কম।
(ii) জলে দ্রবীভূত CO2-এর মাত্রা বেশি।
(iii) BOD-এর মূল্য খুব উচ্চ হয়।
প্রশ্ন:৪
বনসৃজনে মাইকোরাইজার দুটি গুরুত্ব লেখো।
উত্তর:
(i ) মাইকোরাইজা মূলের বৃদ্ধিতে সাহায্য করে। মূলের চারপাশে অসংখ্য অণূসূত্র সৃষ্টি করে জল শোষণে সহায়তা করে।
(ii) মাইকোরাইজার হাইফা মাটিকে দৃঢ়ভাবে আটকে বা ধরে রেখে ভূমিক্ষয় রোধ করে।
প্রশ্ন:৫
অ্যান্টিবায়োটিক কী ?
উত্তর:
কিছু গুরুত্বপূর্ণ অণুজীব দ্বারা সৃষ্ট বিশেষ রাসায়নিক বস্তু যা অন্যান্য রোগসৃষ্টিকারী জীবাণুদের বৃদ্ধি হ্রাস বা তাদের ধ্বংস করতে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৬
জীবসার কী ?
উত্তর:
যে সক্রিয় গোষ্ঠীর অণুজীব, যেমন—ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক মিশ্রিতভাবে জমির মাটিতে গিয়ে শস্যজাতীয় গাছকে পুষ্টি জুগিয়ে তাদের বৃদ্ধিতে সাহায্য করে, তাদের জীবসার বলে।
প্রশ্ন:৭
BOD (Biological Oxygen Demand) কী ?
উত্তর:
BOD হল যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত বা খরচ হয়, যদি এক লিটার জলে সমগ্র জৈববস্তু ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়।
প্রশ্ন:৮
শক্তির উৎসরূপে মিথেনের ব্যবহারের দুটি সুবিধা লেখো।
উত্তর:
(i) মিথেন অদ্রবণীয়।
(ii) সন্ধান প্রক্রিয়ায় সহজেই পৃথক করা যায়, তাপীয় দক্ষতা উচ্চমানের।
প্রশ্ন:৯
বায়োগ্যাস কাকে বলে ?
উত্তর:
যে প্রকার গ্যাস প্রাণীদের বর্জ্যবস্তু, কৃষিজ অবশিষ্টাংশ বা মিউনিসিপ্যালিটির জৈববর্জ্য থেকে উৎপন্ন করা হয়, তাকে বায়োগ্যাস বলা হয়। এটি থেকে শক্তি উৎপাদন করা হয়।
প্রশ্ন:১০
সায়ানোব্যাকটেরিয়া কী ?
উত্তর:
স্থলজ এবং জলজ পরিবেশে বসবাসকারী, বায়বীয় নাইট্রোজেন আবদ্ধকারী অটোট্রপিক অণুজীব।
যেমন—অ্যানাবিনা, নস্টক ইত্যাদি।
✷✷✷
✷✷✷
Comments
Post a Comment