ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
গামা বৈচিত্র্য কী ?
উত্তর:
একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে।
প্রশ্ন:২
বিশেষ কয়েকটি জিন ব্যাংকের নাম উল্লেখ করো।
উত্তর:
The Vavilov Institure (USSR); National Seed Storage Laboratory (USA); The National Bureau of Plant Genetic Researches (New Delhi)।
প্রশ্ন:৩
প্রোটেকটিভ অঞ্চল কী ?
উত্তর:
যে স্থানটি বন হতে পারে বা নাও হতে পারে, যেখানে দিবারাত্রি বনরক্ষী উপস্থিত থেকে বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকারের আইন দ্বারা সংরক্ষণ করে।
প্রশ্ন:৪
বিরল প্রজাতি কী ?
উত্তর:
যখন কোনো প্রজাতির পপুলেশন সংখ্যায় খুব কমে গিয়ে ক্ষুদ্র পপুলেশনে পরিণত হলেও পপুলেশনের অবলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে প্রজাতি সদস্যরা এক জায়গায় একত্রিত না থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিন্যস্ত থাকে।
প্রশ্ন:৫
জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি কাকে বলে ?
উত্তর:
যে-কোনো জলাভূমি বা স্থলভূমির বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতান্ত্রিক দিক থেকে যেসকল বিভিন্নতা প্রকাশ পায়, তাকে জীববৈচিত্র্য বলে।
প্রশ্ন:৬
বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ?
উত্তর:
UNESCO র MAB কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্র এবং তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয়, তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে।
প্রশ্ন:৭
জিনগত বৈচিত্র্য কাকে বলে ?
উত্তর:
কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসকল পরিবর্তন বা রূপভেদ দেখা যায়, তাকে জিনগত বৈচিত্র্য বলে।
প্রশ্ন:৮
হট স্পট নির্ধারণের শর্ত কী ?
উত্তর:
(a) Endemic প্রজাতির সংখ্যা, যেসব প্রজাতি দীর্ঘকাল ধরে তাদের বিশেষ স্থানেই সীমাবদ্ধ এরূপ প্রজাতির সংখ্যা।
(b) বিপন্ন প্রজাতির সংখ্যা যারা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে।
প্রশ্ন:৯
এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি কী কী ?
উত্তর:
(a) দেশের বিভিন্ন প্রান্তে বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীদের বোটানিক্যাল গার্ডেনস বা চিড়িয়াখানার মাধ্যমে সংরক্ষণ করা।
(b) জার্মপ্লাজম ব্যাংকে শুক্রাণু বা ডিম্বাণু সংরক্ষণ করা।
প্রশ্ন:১০
জীববৈচিত্র্যের জিনভাণ্ডার-এর ভূমিকা কী ?
উত্তর:
জীববৈচিত্র্য হল জিনভাণ্ডারের পরিচায়ক। এই জিনসম্ভার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। পছন্দসহ আহরিত জিন অন্য জীবে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব হয়েছে।
Comments
Post a Comment