ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
লাইকেন কী ?
উত্তর:
ইহা শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, যেখানে ছত্রাক পুষ্টিরস শোষণ করে শৈবালকে দেয়। শৈবাল খাদ্য উৎপাদন করে ছত্রাককে সরবরাহ করে।
প্রশ্ন:২
মর্টালিটি কী ?
উত্তর:
একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে, তাকে মর্টালিটি বলে। জন্মহার যেমন পপুলেশনের বৃদ্ধি ঘটায়, মৃত্যুহার তেমন পপুলেশনের আয়তন কমায়।
প্রশ্ন:৩
পপুলেশন কাকে বলে ?
উত্তর:
কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী। অর্থাৎ কোনো নির্দিষ্ট বাসস্থানের প্রজাতিভুক্ত সমগ্র জীবের সমাহারকেই পপুলেশন বলে।
প্রশ্ন:৪
পপুলেশনের সচলতা বলতে কী বোঝো ?
উত্তর:
কোনো পপুলেশনের আকার বা আয়তন সাধারণত স্থির অবস্থায় থাকে না। প্রাকৃতিক বা অন্তর্নিহিত কারণের সঙ্গে পপুলেশনের সংঘাতের জন্য পপুলেশনের হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে। যাকেই পপুলেশনের সচলতা বলে।
প্রশ্ন:৫
সান প্ল্যান্ট ও শেড প্ল্যাট কাকে বলে ?
উত্তর:
যে সকল উদ্ভিদ উজ্জ্বল আলোয় বসবাস করে তাদের সান প্ল্যান্ট বলা হয়।
যে সকল উদ্ভিদ ছায়াময় স্থানে বসবাস করে তাদের শেড প্ল্যাট বলা হয়।
প্রশ্ন:৬
ন্যাটালিটি কী ?
উত্তর:
একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় । তাকে ন্যাটালিটি বলে। পপুলেশনের বৃদ্ধিতে ন্যাটালিটিই প্রধান সহায়ক পথ।
প্রশ্ন:৭
S ও J- আকৃতির বৃদ্ধিরূপের মধ্যে পার্থক্য করো।
উত্তর:
S-আকৃতির বৃদ্ধিরূপ—
(১) এক্ষেত্রে বৃদ্ধির একটি সাম্যবস্থা পাওয়া যায়।
(২) এটি ধনাত্মক ত্বরণ দশা, দ্রুত বৃদ্ধি ও ঋণাত্মক বৃদ্ধি দশায় বিভক্ত।
J-আকৃতির বৃদ্ধিরূপ—
(১) এক্ষেত্রে বৃদ্ধির কোনো সাম্যবস্থা থাকে না।
(২) এটি স্তিমিত ও দ্রুত বৃদ্ধিদশায় বিভক্ত।
প্রশ্ন:৮
সিমবায়োসিস কী ?
উত্তর:
যে প্রতিক্রিয়ায় দুটি ভিন্ন প্রজাতি পরস্পরের সাহচর্যে বসবাস করে। যার ফলে উভয়ই উপকৃত হয়। যাকে সিমবায়োসিস বলে।
উদাহরণ—শিম্বী গোত্রীয় উদ্ভিদের অর্বুদে বসবাসকারী রাইবোজিয়াম এক প্রকার মিথোজীবী জীব।
প্রশ্ন:৯
পরজীবিত্ব কাকে বলে ?
উত্তর:
যখন দুটি জীব এমন সাহচর্যে বসবাস করে যেখানে একটি জীব উপকৃত হয় অপরটি ক্ষতিগ্রস্ত হয়। যে উপকৃত হয় সে হল পরজীবী এবং যে ক্ষতিগ্রস্ত হয় সে হল পোষক। পোষক ও পরজীবীর এই সম্পর্ককে পরজীবিত্ব বলে।
প্রশ্ন:১০
বাস্তুতান্ত্রিক অভিযোজন কাকে বলে ?
উত্তর:
কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবেদের বসবাসের জন্য যে সকল অঙ্গসংস্থানগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য দেখা যায়, তাদের বাস্তুতান্ত্রিক অভিযোজন বলে।
Comments
Post a Comment