ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
সোনা বা হীরের ভর মাপার জন্য কোন্ একক ব্যবহার করা হয় ?
উত্তর:
সোনা বা হীরের ভর মাপার জন্য ক্যারাট (carat) একক ব্যবহার করা হয়।
1 carat=200 mg।
প্রশ্ন:২
স্প্রিং তুলার সাহায্যে কোন্ ভৌত রাশি পরিমাপ করা হয় ?
উত্তর:
স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়।
প্রশ্ন:৩
সাধারণ তুলার সাহায্যে কোন্ ভৌত রাশির পরিমাপ করা হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
ক্ষেত্রফলের একক কি মৌলিক, না লব্ধ ?
উত্তর:
ক্ষেত্রফলের একক লব্ধ একক।
প্রশ্ন:৫
সাধারণ স্কেলের সাহায্যে কি 0.7mm মাপ নেওয়া যায় ?
উত্তর:
সাধারণ স্কেলের সাহায্যে 0.7mm মাপা সম্ভব নয়। কারণ, সাধারণ স্কেলের সাহায্যে ন্যূনতম 1 mm পর্যন্ত দৈর্ঘ্য নির্ভুলভাবে মাপতে পারা যায়। তার কম মানের দৈর্ঘ্য ওই স্কেল দ্বারা নির্ভুলভাবে মাপা সম্ভব নয়।
প্রশ্ন:৬
মেট্রোনাম কী ? এটি কোন্ কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:
মেট্রোনাম এক ধরনের নির্ভুল সময় নির্ধারক ঘড়ি। উপগ্রহ উৎক্ষেপণকালে এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় পরিমাপ করা যায়।
প্রশ্ন:৭
অণু-পরমাণুর ভর মাপার জন্য কোন্ একক ব্যবহার করা হয় ?
উত্তর:
অণু, পরমাণুর ভর মাপার জন্য dalton বা amu (atomic mass unit) ব্যবহার করা হয়।
1 dalton = 1 amu = 1.66 x 10-²⁴ g।
প্রশ্ন:৮
বৈজ্ঞানিক পরীক্ষাগারে কোন্ প্রকার ঘড়ি ব্যবহার করা হয় ?
উত্তর:
বৈজ্ঞানিক পরীক্ষাগারে স্টপওয়াচ ব্যবহার করা হয়।
প্রশ্ন:৯
তুলাযন্ত্রকে কাচের বাক্সে রাখা হয় কেন ?
উত্তর:
বাইরের বাতাস সূক্ষ্ম পরিমাপের সময় যাতে বিঘ্ন না ঘটায় এবং তুলাযন্ত্রের ওপর যাতে ধুলো না জমে সেজন্য একে কাচের বাক্সে রাখা হয়।
প্রশ্ন:১০
4°C উষ্ণতায় 1 liter জলের ভর কত ?
উত্তর:
4°C উষ্ণতায় 1 liter জলের ভর 1 kg।
Comments
Post a Comment