Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়, সেট–২

পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়


প্রশ্ন:১
কৃত্রিম উপগ্রহে বস্তুর ভর এবং ভারের কী পরিবর্তন ঘটে ?

উত্তর: 
কৃত্রিম উপগ্রহে বস্তুর ভরের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভার শূন্য হয়।


প্রশ্ন:২
পাহাড়ি নদীর জল কোন্ শক্তির দরুন বড়ো বড়ো পাথরখণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায় ?

উত্তর: 
পাহাড়ি নদীর জল গতি শক্তির দ্বারা বড়ো বড়ো পাথর খণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায়।


প্রশ্ন:৩
কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে কী বলে ?

উত্তর: 
কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে।

প্রশ্ন:৪
টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তর: 
টেলিফোনের গ্রাহক যন্ত্রে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।


প্রশ্ন:৫
লন্ডনে একটি স্প্রিং তুলার স্কেল কাটা হয়েছে। ওই তুলাযন্ত্র দিয়ে কলকাতায় কোনো বস্তুকে ওজন করলে বস্তুটির কি সঠিক ওজন পাওয়া যাবে ?

উত্তর: 
স্প্রিং তুলার কার্যনীতি অভিকর্ষ বলের ওপর নির্ভরশীল। লন্ডন এবং কলকাতায় অভিকর্ষজ ত্বরণের মান আলাদা হওয়ায় ওই দুই স্থানে কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল ভিন্ন ভিন্ন হয়। তাই লন্ডনে অংশাঙ্কিত স্প্রিং তুলা দিয়ে কলকাতায় কোনো বস্তু ওজন করলে সঠিক ওজন পাওয়া যাবে না।


প্রশ্ন:৬
বিনা বাধায় কোনো পাথরকে ওপর থেকে নীচে পড়তে দিলে কোন্ শক্তি কমে এবং কোন্ শক্তি বাড়ে ?

উত্তর: 
বিনা বাধায় কোনো পাথরকে ওপর থেকে নীচে ফেলে দিলে পাথরের স্থিতি শক্তি কমতে থাকে এবং গতি শক্তি বাড়তে থাকে।


প্রশ্ন:৭
কিছুক্ষণ দৌড়লে শরীর গরম হয়ে ওঠে—এই তাপ কোথা থেকে আসে ?

উত্তর: 
দৌড়লে গতি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।


প্রশ্ন:৮
খনি থেকে 1000 kg কয়লা তোলা হল। ওই কয়লার ভর এবং ভার বাড়বে, না কমবে ?

উত্তর: 
খনি থেকে 1000 kg কয়লা ভূপৃষ্ঠে তোলা হলে কয়লার ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওজন বাড়বে।


প্রশ্ন:৯
যান্ত্রিক শক্তি কয়প্রকার এবং কী কী ?

উত্তর: 
যান্ত্রিক শক্তি দুই প্রকার—গতি শক্তি ও স্থিতি শক্তি।


প্রশ্ন:১০
কোনো বস্তুকে কলকাতায় সাধারণ তুলাযন্ত্রে ও স্প্রিং তুলাযন্ত্রে মাপা হল। দার্জিলিং-এ ওই বস্তুটিকে সাধারণ তুলাযন্ত্রে ও স্প্রিং তুলাযন্ত্রে মাপলে কোন্ যন্ত্রে মাপা পাঠটি বদলে যাবে ?

উত্তর: 
স্প্রিং তুলাযন্ত্রে মাপা পাঠটি বদলে যাবে কারণ স্প্রিং তুলার কার্যনীতি অভিকর্ষ বলের ওপর নির্ভরশীল এবং কলকাতা ও দার্জিলিং–এ অভিকর্ষজ ত্বরণ g-এর মান আলাদা।

     



Comments