ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
তাপ প্রয়োগে গলে না এমন দুটি অক্সাইডের নাম লেখো।
উত্তর:
তাপ প্রয়োগে গলে না এরূপ দুটি পদার্থ হল— ক্যালশিয়াম অক্সাইড ও ম্যাগনেশিয়াম অক্সাইড।
প্রশ্ন:২
বরফের গলনাঙ্ক 0° C বলতে কী বোঝ ?
উত্তর:
বরফের গলনাঙ্ক 0° C বলতে বোঝায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফে তাপ প্রয়োগ করলে 0° C-এ তা গলে জলে পরিণত হয়।
প্রশ্ন:৩
নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই, এমন দুটি পদার্থের নাম লেখো।
উত্তর:
নির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই এমন দুটি পদার্থ হল—মোম এবং মাখন।
প্রশ্ন:৪
বরফের ক্ষেত্রে গলনাঙ্ক চাপের ওপর কীভাবে নির্ভরশীল ?
উত্তর:
চাপ বৃদ্ধি করলে বরফের গলনাঙ্ক কমে যায়। প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 0°C। প্রতি এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক 0.0073°C কমে যায়।
প্রশ্ন:৫
পদার্থের অবস্থান্তর ভৌত, না রাসায়নিক পরিবর্তন ?
উত্তর:
পদার্থের অবস্থান্তর ভৌত পরিবর্তন , রাসায়নিক পরিবর্তন নয়।
প্রশ্ন:৬
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0°C। ওই জলের সঙ্গে লবণ মেশানো হলে হিমাঙ্কের কী পরিবর্তন হবে ?
উত্তর:
0°C-এর জলের সঙ্গে লবণ মেশালে জলের হিমাঙ্ক কমে –2°C হবে।
প্রশ্ন:৭
এমন পদার্থের নাম করো যা কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় অর্থাৎ যাদের তিনটি ভৌত অবস্থা থাকে না।
উত্তর:
কর্পূর, ন্যাপথলিন, নিশাদল আয়োডিন কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়।
প্রশ্ন:৮
বিশুদ্ধ জল ও সমুদ্রজলের মধ্যে কার হিমাঙ্ক কম ?
উত্তর:
বিশুদ্ধ জল ও সমুদ্রজলের মধ্যে সমুদ্রজলের হিমাঙ্ক কম।
প্রশ্ন:৯
পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক কি একই হয় ?
উত্তর:
বিশুদ্ধ কেলাসের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয়।
প্রশ্ন:১০
সকল পদার্থের কি নির্দিষ্ট গলনাঙ্ক আছে ?
উত্তর:
সব পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই।
Comments
Post a Comment