ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
প্রােমােটার জিন কী ?
উত্তর:
DNA-র যে অংশে RNA পলিমারেজ উৎসেচক আবদ্ধ হয়ে সাংগঠনিক জিনের কার্যগত হার নিয়ন্ত্রণ করে, তাকে প্রােমােটার জিন বলে।
প্রশ্ন:২
অঙ্কো জিন কী ?
উত্তর:
যে জিনের আবির্ভাবে ক্যানসার রােগ সৃষ্টি হয় তাকে অঙ্কো জিন বলে।
প্রশ্ন:৩
TGE কী ?
উত্তর:
DNA-র যে অংশ বা জিন একটি ক্রোমােজোমে বা ভিন্ন ক্রোমােজোমে স্থান বদল করতে পারে তাকে ট্রান্সপােজেবল জেনেটিক এলিমেন্ট বা TGE বলে।
প্রশ্ন:৪
ট্রান্স জিন কি ?
উত্তর:
যে জিন উদ্ভিদকোশ বা প্রাণীকোশ থেকে সংগ্রহ করে অন্য কোনাে প্রজাতির উদ্ভিদকোশে বা প্রাণীকোশে প্রতিস্থাপন করা হয় তাকে ট্রান্স জিন বলে।
প্রশ্ন:৫
রেপ্লিকন কী ?
উত্তর:
একটি মাত্র রেপ্লিকেশন উৎস সমন্বিত DNA-র যে অংশ DNA-র প্রতিলিপিকরণ নিয়ন্ত্রণ করে তাকে রেপ্লিকন বলে।
প্রশ্ন:৬
খণ্ডিত জিন বা স্প্লিট জিন কি ?
উত্তর:
যে জিন ইনট্রন ও এক্সন সহযােগে গঠিত হয়।
প্রশ্ন:৭
ছদ্ম জিন বা সিউডাে জিন কী ?
উত্তর:
DNA-র যে অংশ নিষ্ক্রিয় থাকে বা জিনের যে অংশ থেকে কোনাে RNA বা পলিপেপটাইড তৈরি হয় না তাকে ছদ্ম জিন বা সিউডো জিন বলে।
প্রশ্ন:৮
সাংগঠনিক জিন কী ?
উত্তর:
DNA-র যে অংশ প্রােটিন সৃষ্টির সংকেত বহন করতে পারে, তাকে সাংগঠনিক জিন বলে।
প্রশ্ন:৯
লেথাল জিন কী ?
উত্তর:
যে জিনের বহিঃপ্রকাশে জীবের মৃত্যু হয় তাকে লেথাল জিন বলে।
প্রশ্ন:১০
হােলান্ড্রিক জিন কী ?
উত্তর:
'Y' ক্রোমােজোম যেসব জিন বহন করে। যেমন—মানুষের কানের লোম প্রকাশক জিন।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment