Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৪

WBCS Special VSQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন


প্রশ্ন:১
সংকর কাকে বলে ?


উত্তর: দুটি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর বলে।



প্রশ্ন:২
ফিনােটাইপ কাকে বলে ?


উত্তর: জীবের কোনাে চরিত্রের বাহ্যিক প্রকাশকেই তার ফিনােটাইপ বলে।



প্রশ্ন:৩
লােকাস কাকে বলে ?


উত্তর: ক্রোমােজোমের উপর যে স্থানে কোনাে জিন অবস্থান করে তাকে লােকাস বলে।



প্রশ্ন:৪
প্লিওট্ৰপি কী ?


উত্তর: কোনাে একটি জিনের এমন একাধিক চরিত্র নির্ধারণের ক্ষমতাকে বলে প্লিওট্ৰপি।



প্রশ্ন:৫
একসংকরায়ণ কাকে বলে ?


উত্তর: একটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে একসংকরায়ণ বলে।



প্রশ্ন:৬
মাল্টিপল অ্যালিল কাকে বলে ?


উত্তর: কোনাে জিনে অ্যালিল সংখ্যা যখন দুই-এর বেশি হয় তখন তাদের মাল্টিপল অ্যালিল বলে।



প্রশ্ন:৭
দ্বিসংকরায়ণ কাকে বলে ?


উত্তর: দুটি চরিত্রের বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে দ্বিসংকরায়ণ বলে।



প্রশ্ন:৮
জিনােম কী ?


উত্তর: ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমােজোম সেটে যেসব জিন থাকে তাদের একত্রে জিনােম বলা হয়।



প্রশ্ন:৯
জিনােটাইপ কাকে বলে ?


উত্তর: যে অন্তর্নিহিত জিন বা জিন সমাহারের জন্য জীবের কোনাে চরিত্র প্রকাশ পায় তাকে জিনােটাইপ বলে।



প্রশ্ন:১০
ব্যাকক্রস কাকে বলে ?


উত্তর: অপত্য জনুর প্রাণী বা উদ্ভিদের সঙ্গে পিতৃজনুর যে-কোনাে জীবের মিলনকে ব্যাকক্রস বলে।




✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸



         

Comments