বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
প্ৰসব নিয়ন্ত্রণকারী দুটি হরমােনের নাম লেখো।
উত্তর:
অক্সিটোসিন এবং রিলাক্সিন।
প্রশ্ন:২
অ্যামনিওটিক গহ্বর কাকে বলে ?
উত্তর:
ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামনিওটিক গহ্বর বলে।
প্রশ্ন:৩
রেকারেন্ট বা পিরিয়ডিক গ্রন্থি কী ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব গ্রন্থি সাময়িকভাবে সৃষ্টি হয় এবং কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায় তাদের রেকারেন্ট গ্রন্থি বলে।
উদাহরণ- ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম।
প্রশ্ন:৪
কাউপার গ্রন্থির কাজ কী ?
উত্তর:
এই গ্রন্থির ক্ষরণ সংগমকালে মূত্রনালিকে পিচ্ছিল করে।
প্রশ্ন:৫
ভ্রূণ যে তিনটি ভ্রূণ পর্দা পরিবেষ্টিত থাকে তাদের নাম লেখো।
উত্তর:
অ্যামনিয়ন, কোরিওন ও অ্যালানটয়েস।
প্রশ্ন:৬
ঊটিড কাকে বলে ?
উত্তর:
প্রাথমিক ঊসাইট মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ঊটিড গঠন করে।
প্রশ্ন:৭
ফিটাস কী ?
উত্তর:
9 সপ্তাহ থেকে জন্ম হওয়া পর্যন্ত ভ্রূণ যখন পরিণত হয়ে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয় তখন তাকে ফিটাস বলে।
প্রশ্ন:৮
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ শুরু হয় ?
উত্তর:
অক্সিটোসিন।
প্রশ্ন:৯
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় ?
উত্তর:
প্রােল্যাকটিন।
প্রশ্ন:১০
পরিণত ভ্রূণ কীসের সাহায্যে জরায়ুর প্রাচীরে সংলগ্ন থাকে ?
উত্তর:
নাভিরজ্জুর সাহায্যে।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞

Comments
Post a Comment