ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
লিঙ্গ সংযােজিত উত্তরাধিকার কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় যৌন ক্রোমােজোমে (X) অবস্থিত জিনগুলি নির্দিষ্ট নিয়মে বংশপরম্পরায় এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয় তাকে লিঙ্গ সংযােজিত উত্তরাধিকার বলে।
প্রশ্ন:২
কোন্ শ্রেণির রক্তে কোনাে অ্যান্টিজেন প্রকাশ পায় না ?
উত্তর: O শ্রেণির রক্তে।
প্রশ্ন:৩
হিমােফিলিয়া কী ?
উত্তর: মানুষের যে বংশগত রােগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না বা তঞ্চিত হয় না তাকে হিমােফিলিয়া বলে।
প্রশ্ন:৪
পলিসেন্ট্রিক ক্রোমােজোম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম করাে।
উত্তর: লুজুলা পারপুরিয়া (Luzula purpurea)।
প্রশ্ন:৫
লিংকেজ কাকে বলে ?
উত্তর: একই ক্রোমােজোমে অবস্থিত জিনগুলি মাতৃ জনু অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় সেই ক্রোমােজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতাকে লিংকেজ বলে।
প্রশ্ন:৬
বংশগতির ক্রোমােজোম তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তর: সাটন ও বােভেরি (Sutton & Boveri)।
প্রশ্ন:৭
ক্রসিংওভার কাকে বলে ?
উত্তর: যে পদ্ধতিতে মিয়ােসিসের প্রফেজ I দশার প্যাকিটিন উপদশায় দুটি সমসংস্থ ক্রোমােজোমের ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হয় ও ফলস্বরূপ জিনের পুনঃসংযুক্তি ঘটে তাকে ক্রসিংওভার বলে।
প্রশ্ন:৮
AB রক্তের জিনােটাইপ কী ?
উত্তর: IAIB.
প্রশ্ন:৯
লিংকেজ তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তর: মরগ্যান (Morgan)।
প্রশ্ন:১০
বর্ণান্ধতা কী ?
উত্তর: যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে কোনাে মানুষ লাল-সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment