ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
“নারী প্রথম জীবনে পিতার অধীনে, বিবাহিত জীবনে স্বামীর অধীনে এবং বার্ধক্য জীবন পুত্রের অধীনে কাটাবেন।” এই নির্দেশ দিয়েছেন—
“নারী প্রথম জীবনে পিতার অধীনে, বিবাহিত জীবনে স্বামীর অধীনে এবং বার্ধক্য জীবন পুত্রের অধীনে কাটাবেন।” এই নির্দেশ দিয়েছেন—
(a) মনু
(b) কাত্যায়ন
(c) পাণিনি
(d) জৈমিনি
উত্তর: A
✸প্রশ্ন:২
নিম্নবর্ণের পুরুষ ও উচ্চবর্ণের নারীর মধ্যে বিবাহকে বলা হয়—
(a) প্রাজাপত্য বিবাহ
(b) গান্ধর্ব বিবাহ
(c) প্রতিলােম বিবাহ
(d) অনুলােম বিবাহ
উত্তর: C
✸প্রশ্ন:৩
পরবর্তী বৈদিক যুগের একজন বিদুষী নারী হলেন—
(a) অপালা
(b) ঘোষা
(c) মমতা
(d) গার্গী
উত্তর: D
✸প্রশ্ন:৪
ভারতে নারীশিক্ষার প্রচলন শুরু হয়—
(a) মৌর্য যুগে
(b) গুপ্ত যুগে
(c) সুলতানি যুগে
(d) বৈদিক যুগে
উত্তর: D
✸প্রশ্ন:৫
উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারীর মধ্যে বিবাহকে বলা হয়—
(a) গান্ধর্ব বিবাহ
(b) প্রতিলােম বিবাহ
(c) অনুলােম বিবাহ
(d) প্রজাপতি বিবাহ
উত্তর: C
✸প্রশ্ন:৬
সর্বপ্রথম স্ত্রীধনের বর্ণনা দেন—
(a) কৌটিল্য
(b) মনু
(c) যাজ্ঞবল্ক্য
(d) মেগাস্থিনিস
উত্তর: C
✸প্রশ্ন:৭
অর্থশাস্ত্রে কয় প্রকার স্ত্রীধনের কথা বলা আছে ?
(a) ৬ প্রকার
(b) ৪ প্রকার
(c) ৭ প্রকার
(d) ৫ প্রকার
উত্তর: B
✸প্রশ্ন:৮
নারদস্মৃতিতে বলা হয়েছে যে, মৃত স্ত্রীর সম্পত্তির উত্তরাধিকারী হবে তার—
(a) পিতা
(b) স্বামী
(c) পুত্র
(d) কন্যা
উত্তর: D
✸প্রশ্ন:৯
সম্পত্তির অধিকার থেকে বিধবাকে বঞ্চিত করার জন্য যে প্রথার সৃষ্টি হয়, তা হল—
(a) বাল্যবিবাহ
(b) সতীদাহ
(c) বিধবাবিবাহ
(d) বহুবিবাহ
উত্তর: B
✸প্রশ্ন:১০
‘অর্থশাস্ত্রে’ কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ?
(a) ৪ প্রকার
(b) ৫ প্রকার
(c) ৮ প্রকার
(d) ১০ প্রকার
উত্তর: C

Comments
Post a Comment