বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
ল্যাক্টোজ ও সুক্রোজের মধ্যে কী কী সরল শর্করা থাকে ?
উত্তর:
ল্যাক্টোজ—গ্লুকোজ ও গ্যালাকটোজ।
সুক্রোজ—গ্লুকোজ ও ফ্রুক্টোজ।
প্রশ্ন:২
কার্বোহাইড্রেটের দুটি পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করাে ?
উত্তর:
(i) শক্তি সরবরাহ—এক গ্রাম শর্করা জারিত হলে 4.0 কিলােক্যালােরি তাপশক্তি উৎপন্ন হয়।
(ii) সঞ্চয়—শরীরের প্রয়ােজনের অতিরিক্ত শর্করা যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে এবং ভবিষ্যতের প্রয়ােজনে কাজে লাগে।
প্রশ্ন:৩
অলিগােস্যাকারাইড কাকে বলে ?
উত্তর:
যখন দুই বা ততােধিক সরল শর্করা একসঙ্গে যুক্ত হয় তখন তাকে অলিগােস্যাকারাইড বলে। এই শকরা ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড ধরনের হয়।
প্রশ্ন:৪
লিপিড কাকে বলে ?
উত্তর:
কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত সাধারণত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টারকে লিপিড বা ফ্যাট বলে।
প্রশ্ন:৫
কার্বোহাইড্রেট কত প্রকারের ?
উত্তর:
কর্ণোহাইড্রেট প্রধানত দু-প্রকারের। যথা—সরল শর্করা ও যৌগিক শর্করা। যৌগিক শর্করা দু-রকমের। যথা—অলিগোস্যাকারাইড ও পলিস্যাকারাইড।
প্রশ্ন:৬
রাফেজ কাকে বলে ?
উত্তর:
সেলুলােজ জাতীয় খাদ্য পৌষ্টিক নালিতে পাচিত হয় না, ফলে এটি অপাচ্য বস্তুর পরিমাণ বৃদ্ধিতে ও মল তৈরিতে সাহায্য করে। অপাচ্য সেলুলােজকে রাফেজ বলে।
প্রশ্ন:৭
ডাইস্যাকারাইড কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যখন দুটি সরল শর্করা মিলিত হয় তখন তাকে ডাইস্যাকারাইড বলে। যেমন—ল্যাক্টোজ, মল্টোজ, সুক্রোজ।
প্রশ্ন:৮
প্রােটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে ?
উত্তর:
দেহে প্রােটিনের অভাব হলে শর্করা থেকে অ্যামাইনাে অ্যাসিড সৃষ্টি হয়ে প্রােটিনের চাহিদা পূরণ করে। এই জন্য শর্করাকে ‘প্রােটিন বাঁচোয়া’ খাদ্য বলে।
প্রশ্ন:৯
পলিস্যাকারাইড কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যখন অনেক শর্করা একত্রে শৃঙ্খলিত গঠন তৈরি করে তখন তাকে পলিস্যাকারাইড বলে। যেমন—সেলুলােজ, গ্লাইকোজেন।
প্রশ্ন:১০
কয়েকটি উপজাত সরল শর্করার উদাহরণ দাও।
উত্তর:
কয়েকটি উপজাত সরল শর্করা হল—গ্লাইকোসাইড, সুগার ফসফেট, গ্লুকোনিক অ্যাসিড, অ্যামাইনাে সুগার।

Comments
Post a Comment