ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
ভিরুলেন্ট দশা কী ?
উত্তর:
ব্যাকটেরিওফাজের DNA, ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করার পরে অগণিত প্রতিলিপি গঠন করে ও ব্যাকটেরিয়া কোশের বিদারণ ঘটিয়ে অপত্য ফাজ বেরিয়ে আসে, ফলে লাইটিক চক্র পূর্ণ হয়। এই দশাকেই ভিরুলেন্ট দশা বলে।
প্রশ্ন:২
TMV কী ?
উত্তর:
RNA যুক্ত দণ্ডাকার উদ্ভিদ ভাইরাস যা তামাক গাছের মােজাইক রােগ সৃষ্টি করে, তাকে TMV (Tobacco Mosaic Virus) বলে।
প্রশ্ন:৩
প্রােফাজ কী ?
উত্তর:
যে অন্তঃকোশীয় ভিরিয়ন ব্যাকটেরিয়া কোশে প্রবেশ করে, ব্যাকটেরিয়ার DNA-র সঙ্গে যুক্ত হয়ে সুপ্ত দশায় থাকে তাকে প্রােফাজ বলে।
প্রশ্ন:৪
ডুয়াল ভাইরাস কী ?
উত্তর:
অনেকক্ষেত্রে ভাইরাসের দেহে দু-রকম গঠন বিন্যাস দেখা যায়। যেমন—ব্যাকটেরিওফাজ T2, T4 ভাইরাসের মস্তক ঘনকাকার ও পুচ্ছ সর্পিলাকার। এই প্রকার ভাইরাসকে ডুয়াল ভাইরাস বলে।
প্রশ্ন:৫
ভাইরয়েডের বৈশিষ্ট্য কী কী ?
উত্তর:
(i) এর কোন প্রােটিন আবরণী থাকে না।
(ii) জিনগত পদার্থ একতন্ত্রী RNA।
(iii) পােষক কোশের নিউক্লিয়াসে থাকে।
প্রশ্ন:৬
ভাইরাসের বাইরে প্রােটিনের আবরণের প্রয়ােজনীয়তা কী ?
উত্তর:
(i) প্রােটিন আবরণ ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে।
(ii) উৎসেচক থাকায় পােষক কোশে নিউক্লিক অ্যাসিড প্রবেশে সাহায্য করে।
প্রশ্ন:৭
হেলপার ভাইরাস কী ?
উত্তর:
যে ভাইরাস স্যাটেলাইট ভাইরাসের সঙ্গে সহসংক্রমণ ঘটিয়ে ওই ভাইরাসের গাঠনিক উপাদান সংশ্লেষে ও বিভাজনে সাহায্য করে, তাকে হেলপার ভাইরাস বলে।
প্রশ্ন:৮
লাইসােজেনিক ভাইরাস কী ?
উত্তর:
যে সকল ভাইরাসে লাইসােজেনিক চক্র সম্পন্ন হয় অর্থাৎ প্রােফাজ গঠিত হয় এবং পরবর্তীকালে প্রােফাজ বিচ্ছিন্ন হয়ে লাইটিক চক্র সম্পন্ন করে, তাদের লাইসােজেনিক ভাইরাস বলে।
প্রশ্ন:৯
স্যাটেলাইট ভাইরাস কী ?
উত্তর:
যে সব ভাইরাস অন্য ভাইরাসের সাহায্যে পােষক কোশে প্রবেশ করে বংশবিস্তার করে, তাদের স্যাটেলাইট ভাইরাস বলে।
প্রশ্ন:১০
লিপােভাইরাস কী ?
উত্তর:
বসন্ত, হারপিস ভাইরাসে ক্যাপসিডকে ঘিরে লাইপােপ্রােটিন নির্মিত আবরক থাকে। এইরকম ভাইরাসকে লিপােভাইরাস বলে।

Comments
Post a Comment