বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
লাইসােজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কেন ?
উত্তর:
লাইসােজোম পর্দাবৃত উৎসেচকপূর্ণ থলির মতাে অঙ্গাণু। লাইসােজোম নিঃসৃত উৎসেচকের দ্বারা কোশ উপাংশগুলির পচিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয় বলে লাইসােজোমকে সুইসাইডাল ব্যাগ (Suicidal bag) বা আত্মঘাতী থলি বলে।
প্রশ্ন:২
কোন্ কোন্ কোশ অঙ্গাণু কেবল প্রাণীকোশে দেখা যায় ?
উত্তর:
লাইসােজোম এবং সেন্ট্রোজোম।
প্রশ্ন:৩
জাইমােজেন দানা কাকে বলে ?
উত্তর:
অমসৃণ ER-এর রাইবােজোম দানা থেকে সংশ্লেষিত প্রােটিন ER-এর সিস্টারনি দিয়ে বাহিত হয়ে ক্ষরণকারী ভেসিকল্-এ জমা হয় এবং জল বিয়ােজন ঘটিয়ে জাইমােজেন দানায় রূপান্তরিত হয়। এগুলি একপ্রকারের নিষ্ক্রিয় উৎসেচকপূর্ণ একক পর্দাবেষ্টিত ক্ষুদ্র থলির মতাে বস্তু, যা অগ্ন্যাশয়ের কোশে দেখা যায়।
প্রশ্ন:৪
দেহকোশ ও জনন কোশের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর:
দেহসংগঠনের সঙ্গে যুক্ত ডিপ্লয়েড কোশকে দেহকোশ বলে।
অপরপক্ষে, যৌন জননে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড কোশকে (শুক্রাণু, ডিম্বাণু এবং রেণু) জনন কোশ বলে।
প্রশ্ন:৫
মাইটোকন্ড্রিয়া এবং লাইসােজোম মধ্যস্থ দুটি করে উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
মাইটোকন্ড্রিয়া মধ্যস্থ উৎসেচক—সাইট্রেট সিন্থেটেজ, অ্যাকোনাইটেজ।
লাইসােজোম মধ্যস্থ উৎসেচক—α-গ্লুকোসাইডেজ, β-গ্যালাকটোসাইডেজ।
প্রশ্ন:৬
ইনিউলিন কোথায় থাকে ?
উত্তর:
ইনিউলিন উদ্ভিদকোশে সঞ্চিত একপ্রকারের পলিস্যাকারাইড। ডালিয়ার কন্দ মূলে এটি প্রচুর পরিমাণে থাকে।
প্রশ্ন:৭
কোন্ কোন্ কোশ অঙ্গাণু কেবল উদ্ভিদকোশে দেখা যায় ?
উত্তর:
বিভিন্ন প্রকারের প্লাসটিড, ডিকটিওজোম, গ্লাইঅক্সিজোম।
প্রশ্ন:৮
কোনাে একটি সজীব কোশ থেকে সমস্ত মাইটোকন্ড্রিয়াগুলিকে অপসারিত করলে কোশের কোন্ কাজের বিঘ্ন ঘটবে ?
উত্তর:
কোশের সবাত শ্বসনের ক্রেবস চক্র সম্পন্ন হবে না।
প্রশ্ন:৯
হেটারােফ্যাগােজোম কী ?
উত্তর:
পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণকারী লাইসােজোমকে হেটারােফ্যাগোজোম বলে। ফ্যাগােসাইটোসিস প্রক্রিয়ায় কোশপর্দা কর্তৃক সৃষ্ট ফ্যাগােজোম প্রি-লাইসােজোমের সঙ্গে মিলিত হয়ে হেটারােফ্যাগােজোম গঠন করে।
প্রশ্ন:১০
রেসিডিউয়াল বডি বলতে কী বােঝো ?
উত্তর:
খাদ্যবস্তু পরিপাকের পর অপাচ্য খাদ্যসহ গৌণ লাইসােজোমকে রেসিডিউয়াল বডি (Residual body) বলে।

Comments
Post a Comment