ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কণ্টক মূল কাকে বলে ?
উত্তর:
যে সব অস্থানিক মূল কাণ্ডের গােড়া থেকে উৎপন্ন হয়ে কণ্টকাকার ধারণ করে এবং আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়, তাকে কণ্টকমূল বলে। তালগাছে এরকম মূল দেখা যায়।
প্রশ্ন:২
গুল্ম কাকে বলে ?
উত্তর:
যে সকল উদ্ভিদ ক্ষুদ্র কাণ্ডবিশিষ্ট, কাষ্ঠল, শাখা-প্রশাখা যুক্ত এবং মাঝারি উচ্চতাসম্পন্ন, তাদের গুল্ম বা স্রাবস বলে।
যেমন—জবা, গন্ধরাজ, গােলাপ ইত্যাদি।
প্রশ্ন:৩
ভাসমান মূল কাকে বলে ?
উত্তর:
জলজ উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে নির্গত যে সব অস্থানিক মূল বায়ুপূর্ণ হয় এবং গাছকে ভাসিয়ে রাখে এবং শ্বাসকার্যে সাহায্য করে, তাদের ভাসমান মূল বা জলজ শ্বাসমূল বলে। কেশরদাম উদ্ভিদে এরকম মূল থাকে।
প্রশ্ন:৪
গম্বুজাকার উদ্ভিদ কাকে বলে ?
উত্তর:
যেসব উদ্ভিদের নিয়ত শাখাবিন্যাস পদ্ধতিতে বহু শাখাপ্রশাখা উৎপন্ন হওয়ায় সমগ্র উদ্ভিদটিকে গম্বুজের মতাে দেখায়, তাদের গম্বুজাকার উদ্ভিদ বলে।
যেমন— আম, বট ইত্যাদি।
প্রশ্ন:৫
অধিমূল কাকে বলে ?
উত্তর:
যে সব অস্থানিক মূল কাণ্ডের গােড়া থেকে উৎপন্ন হয়ে চ্যাপটা তক্তার মতাে আকার ধারণ করে বিস্তৃত থাকে, তাকে অধিমূল বা রুট বাট্রেস বলে, শিমুল গাছে এরকম মূল দেখা যায়।
প্রশ্ন:৬
কডেক্স কাকে বলে ?
উত্তর:
যেসব বৃক্ষ লম্বা এবং শাখাবিহীন, তাদের অশাখ বা কডেক্স বলে। যেমন—তাল, নারকেল, সুপারি ইত্যাদি।
প্রশ্ন:৭
আরােহী মূল কাকে বলে ?
উত্তর:
যেসব অস্থানিক মূল কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়ে কোনাে অবলম্বনকে জড়িয়ে ধরে গাছকে আরােহণে সাহায্য করে, তাকে আরােহী মূল বা ক্লাইম্বিং রুট বলে। পান, গজপিপুল ইত্যাদি গাছে এরকম মূল থাকে।
প্রশ্ন:৮
বৃক্ষ কাকে বলে ?
উত্তর:
যে সব উদ্ভিদ দীর্ঘ, কাষ্ঠল, স্তম্ভের মতাে গুঁড়িবিশিষ্ট হয়, তাদের বৃক্ষ বা ট্রি বলে।
যেমন—আম, জাম, কাঁঠাল, বট, অশ্বথ ইত্যাদি।
প্রশ্ন:৯
বীরুৎ কাকে বলে ?
উত্তর:
যে সব উদ্ভিদের কাণ্ড দুর্বল, নরম, সরস, অকাষ্ঠল এবং কম উচ্চতাসম্পন্ন, তাদের বীরুৎ বা হার্বস বলে।
যেমন—ধান, গাজর, সরষে, মুলাে ইত্যাদি উদ্ভিদ।
প্রশ্ন:১০
হ্যাপটেরা কাকে বলে ?
উত্তর:
যে সব অস্থানিক মূল পাথরের টুকরােকে আঁকড়ে ধরে পাহাড়ি লতানাে গাছকে পাহাড়ের সঙ্গে আটকে রাখে, তাদের হ্যাপটেরা বলে। পোডোস্টেমাম নামক পাহাড়ি উদ্ভিদে হ্যাপটেরা থাকে।

Comments
Post a Comment