Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১৩

কোশের গঠন এবং কাজ


প্রশ্ন:১
ট্রান্সলােকেশন ও ক্রসিংওভারের মধ্যে পার্থক্য করাে।

উত্তর: 
স্থির দশার নিউক্লিয়াসে অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ট্রান্সলােকেশন বলে।
আবার মিয়ােসিস-I এর প্যাকিটিন উপদশায় সমসংস্থ ক্রোমােজোমের নন্-সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিংওভার বলে।
ট্রান্সলােকেশনের ক্ষেত্রে কায়াজমা গঠিত হয় না, কিন্তু কসিংওভারের ক্ষেত্রে কায়াজমা গঠিত হয়।


প্রশ্ন:২
মিয়ােসিস কোন্ দেহাঙ্গে হয় ? মিয়ােসিসের দ্বারা একটি কোশের বিভাজনে চারটি হ্যাপ্লয়েড কোশের সৃষ্টি কীভাবে হয় ?

উত্তর: 
মিয়ােসিস উদ্ভিদদেহের পরাগধানী, ডিম্বক, স্পােরাঞ্জিয়াম, জাইগােট বা জাইগােস্পোর নামক দেহাঙ্গে হয়। প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়-এ হয়।
মিয়ােসিস প্রক্রিয়ায় প্রথমে মাতৃকোশের হ্রাস-বিভাজন ঘটে দুটি হ্যাপ্লয়েড অপত্য কোশ সৃষ্টি হয়। এই অপত্য কোশগুলি দ্বিতীয় দফায় বিভাজিত হয়ে প্রতিটি হ্যাপ্লয়েড কোশ থেকে পুনরায় দুটি করে মােট চারটি হ্যাপ্লয়েড কোশ সৃষ্টি হয়।


প্রশ্ন:৩
নন্-ডিসজাংশন কাকে বলে ?

উত্তর: 
স্বাভাবিক পৃথককরণ না হয়ে একই মেরুর দিকে দুটি ক্রোমােজোমের বা অপত্য ক্রোমাটিডের একত্রে গমনকে নন্-ডিসজাংশন বলে। এর ফলে গ্যামেটে ক্রোমােজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটে এবং ট্রাইজোমি বা মনােজোমি প্রভৃতির সৃষ্টি হয়। নন্ ডিসজাংশন মিয়ােসিস-I বা II বা মাইটোসিসের আনাফেজ দশায় ঘটে।


প্রশ্ন:৪
প্রথম মিয়ােসিসের অন্তর্গত প্রফেজ দশার উপদশাগুলি কী ? কোন্ উপদশায় কায়াজমা উৎপন্ন হয়।

উত্তর: 
প্রথম মিয়ােসিসের প্রফেজ দশার উপদশাগুলি হল—লেপ্টোটিন, জাইগােটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস।
প্যাকাইটিন বা ডিপ্লোটিন উপদশায় কায়াজমা গঠিত হয়।


প্রশ্ন:৫
রেসিপ্রােকাল কায়াজমা ও কমপ্লিমেন্টারি কায়াজমা কাকে বলে ?

উত্তর: 
দুটি ক্রসিংওভারের ফলে গঠিত দুটি কায়াজমা যদি একই নন্-সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে ঘটে তখন তাকে রেসিপ্রােকাল কায়াজমা বলে।
অপরপক্ষে, দুটি ক্রসিংওভার ও দুটি কায়াজমা যদি পৃথক পৃথক নন্-সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে ঘটে তখন তাকে কমপ্লিমেন্টারি কায়াজমা বলে।প্রথম ক্ষেত্রে টেট্রাডের দুটি নন্-সিস্টার ক্রোমাটিড অংশগ্রহণ করে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে টেট্রাডের চারটি ক্রোমাটিডই অংশগ্রহণ করে।


প্রশ্ন:৬
টার্নার সিন্ড্রোম কাকে বলে ?

উত্তর: 
টার্নার সিন্ড্রোম স্ত্রীলােকদের একপ্রকারের যৌন অস্বাভাবিকতা। এক্ষেত্রে স্ত্রীলােকদের 46 টি ক্রোমােজোমের (44A+XX) পরিবর্তে 45 টি (44A+XO) টি ক্রোমােজোম থাকে। এটি বন্ধ্যা স্ত্রীলােকদের ক্ষেত্রে দেখা যায়।


প্রশ্ন:৭
নিউক্লিওলার ক্রোমােজোম এবং স্যাট ক্রোমােজোম কাকে বলে ?

উত্তর: 
গৌণ খাঁজযুক্ত যে ক্রোমােজোমে নিউক্লিওলাস সৃষ্টি হয় তাকে নিউক্লিওলার ক্রোমােজোম বলে।
অপরপক্ষে, স্যাটেলাইটযুক্ত ক্রোমােজোমকে স্যাট ক্রোমােজোম বলে।


প্রশ্ন:৮
ক্রসিংওভারের প্রয়ােজনীয়তা কী ?

উত্তর: 
ক্রসিংওভারের ফলে প্রজাতির জিনগত ভেদ এবং বিবর্তন ঘটে। এ ছাড়া ক্রোমােজোমের সম্ভাব্য জিনগত মানচিত্র রূপরেখা ক্রসিংওভারের মাধ্যমে নির্ণয় করা যায়।


প্রশ্ন:৯
স্টেম বডি কাকে বলে ?

উত্তর: 
প্রাণীকোশ বিভাজনের অ্যানাফেজ দশার শেষ দিকে কোশের মধ্যাংশ সংকুচিত হলে স্পিন্ডলের মাঝ বরাবর অবিচ্ছিন্ন ও ইন্টারজোনাল স্পিন্ডল তন্তুগুলি মিলিত হয়ে স্টেম বডির সৃষ্টি করে। স্টেম বডি উলম্বতলে বৃদ্ধি পেয়ে অপত্য ক্রোমােজোমগুলিকে মেরুর দিকে ঠেলে দেয়।


প্রশ্ন:১০
ডিসজাংশন কাকে বলে ?

উত্তর: 
মিয়ােসিস-I এ সমসংস্থ ক্রোমােজোমের এবং মিয়ােসিস-II তে অপত্য ক্রোমাটিডের স্বাভাবিক পৃথককরণকে ডিসজাংশন বলে।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৭

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য প্রশ্ন:১ রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল— (a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা (b) যুদ্ধবন্দিদের ক্রয় করা (c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা (d) প্রভূর জমিতে চাষবাস করা