বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
দ্বিনিষেক কাকে বলে ?
উত্তর:
যখন দুটি পুংজনন কোশের মধ্যে একটি ডিম্বাণুকে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তখন তাকে দ্বিনিষেক বলে। সস্যল উদ্ভিদে (ভুট্টা, রেড়ি) এরকম নিষেক দেখা যায়।
প্রশ্ন:২
অসমােফোর কাকে বলে ?
উত্তর:
উদ্ভিদের ফুলে মিষ্টি গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ যেসব গ্রন্থি থাকে তাদের অসমােফোর (Osmophore) বলে।
প্রশ্ন:৩
আরশােলার স্ত্রীজনন তন্ত্র কী কী অঙ্গ নিয়ে গঠিত ?
উত্তর:
আরশােলার স্ত্রীজনন তন্ত্র একজোড়া ডিম্বাশয়, ডিম্বনালি, জনন প্রকোষ্ঠ এবং কোল্যাটিরিয়াল গ্রন্থি নিয়ে গঠিত।
প্রশ্ন:৪
কোন্ ব্যক্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে ?
উত্তর:
নিটেলিস বর্গভুক্ত ব্যক্তবীজী উদ্ভিদে (যথা— Gentum) ট্রাকিয়া থাকে।
প্রশ্ন:৫
ভ্রান্ত বর্ষবলয় কাকে বলে ?
উত্তর:
অনেক সময় প্রতিকূল পরিবেশে রােগাক্রমণের জন্য বর্ষবলয় গঠন অস্থায়ীভাবে বন্ধ থাকে। কিছুদিন পর পুনরায় বৃদ্ধি শুরু হলে গৌণ কাষ্ঠের একটি অতিরিক্ত বৃদ্ধিস্তর গঠিত হয়, একে ভ্রান্ত বর্ষবলয় বলে।
প্রশ্ন:৬
পুংজনন তন্ত্রের অন্তর্গত প্রধান অঙ্গগুলি কী কী ?
উত্তর:
পুংজনন তন্ত্রের অন্তর্গত অঙ্গগুলি হল—একজোড়া শুক্রাশয়, শুক্রনালি, ইজাক্যুলেটরি ডাক্ট, ইউট্রিকুলার গ্রন্থি এবং ফ্যালিক গ্রন্থি।
প্রশ্ন:৭
কোন্ গুপ্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে না ?
উত্তর:
চাঁপা (Michelia), ড্রাইমিস (Drimys), ডিজ্নারিয়া (Degenaria), ড্রাসিনা (Dracaena) প্রভৃতি গুপ্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে না।
প্রশ্ন:৮
ওসেলাই কী ?
উত্তর:
আরশােলার সরলাক্ষিকে ওসেলাই বা ওসেলার স্পট বলে। এগুলি আলােকে উদ্দীপিত হয়।
প্রশ্ন:৯
হার্কোগ্যামি কাকে বলে ?
উত্তর:
যে সব ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবকের বহিরাকৃতিতে এমন পরিবর্তন ঘটে যে স্বপরাগযোগ ঘটা সম্ভব হয় না, তাকে হার্কোগ্যামি বা স্বসংগমরােধী বলে। ঘেঁটু ফুল এইপ্রকারের।
প্রশ্ন:১০
কোন্ ফার্ন জাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে ?
উত্তর:
সেলাজিনেলা (Selaginella), ড্রায়ােপটেরিস (Dryopteris) প্রভৃতি ফার্ন জাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে।

Comments
Post a Comment