ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
বিভেদন কী ?
উত্তর:
কোশের স্থায়ী ও গুণগত পরিবর্তন, যার দ্বারা উদ্ভিদের বিভিন্ন আকৃতি ও প্রকৃতির কোশ, কলা বা অঙ্গের সৃষ্টি হয়, তাকে বিভেদন বলে।
প্রশ্ন:২
পার্থেনোকার্পি কী ?
উত্তর:
পরাগযােগ বা নিষেক ব্যতীত গর্ভাশয়ের কোশকে উদ্দীপ্ত করে বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিতে পার্থেনােকার্পি বলে।
প্রশ্ন:৩
বৃদ্ধি কী ?
উত্তর:
সমগ্র জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।
প্রশ্ন:৪
আলােকপর্যায়বৃত্তি আবেশন কী ?
উত্তর:
নির্দিষ্ট আলােককালের প্রভাবে উদ্ভিদের অঙ্গজমুকুল পুস্পমুকুলে রূপান্তরিত হওয়ার ঘটনাকে আলােকপর্যায়বৃত্তি আবেশন বলে।
প্রশ্ন:৫
বিচ্ছিন্ন বৃদ্ধি কী ?
উত্তর:
যে ধরনের বৃদ্ধি শুরু হওয়ার পর বিশেষ পর্যায়ে স্থগিত থাকে, পরে আবার শুরু হয়, তাকেই বিচ্ছিন্ন বৃদ্ধি বলা হয়।
প্রশ্ন:৬
বাসন্তীকরণ কী ?
উত্তর:
নিম্ন তাপমাত্রার প্রভাবে পুষ্প প্রস্ফুটন পদ্ধতিকে ত্বরান্বিত করবার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বাসন্তীকরণ বলা হয়।
প্রশ্ন:৭
ফাইটোহরমােন কী ?
উত্তর:
যে সকল জৈব রাসায়নিক পদার্থ সজীব কোশ থেকে নির্গত হয়ে উৎপত্তিস্থল বা দূরবর্তী অঞ্চলের বিপাক, বৃদ্ধি, প্রজননকে নিয়ন্ত্রণ করে, তাদের ফাইটোহরমােন বলে।
প্রশ্ন:৮
ক্ষয়পূরণজনিত বৃদ্ধি কী ?
উত্তর:
জীবদেহে ক্ষতের ফলে কোশ বিভাজন ও বৃদ্ধির মাধ্যমে ক্ষত নিরাময় হয় ও জীবদেহের খণ্ডাংশ বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয়। তাকে ক্ষয়পূরণজনিত বৃদ্ধি বলে।
প্রশ্ন:৯
পুনর্বিভেদন কী ?
উত্তর:
বিপরীত বিভেদনের ফলে যে বিভাজনক্ষম কোশের সৃষ্টি হয় যা পুনরায় বিভাজিত হয়ে নতুন প্রকৃতির কোশ সৃষ্টি করে, তাকেই পুনর্বিভেদন বলে।
প্রশ্ন:১০
মুখ্য বৃদ্ধিকাল কী ?
উত্তর:
উদ্ভিদের জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত যে সময়কাল ধরে জীবের সক্রিয় বৃদ্ধি চলতে থাকে এবং শুষ্ক ওজনেরও বৃদ্ধিলাভ ঘটে, সেই সময় কালকে মুখ্য বৃদ্ধিকাল বলে।

Comments
Post a Comment