ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
অনৈচ্ছিক পেশি কাকে বলে ? এটি কোথায় দেখা যায় ?
উত্তর:
যে সব পেশি স্বেচ্ছায় সংকুচিত হয় না, অনুপ্রস্থ রেখা থাকে না, সেই প্রকার পেশিকে অনৈচ্ছিক পেশি বলে। পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, জরায়ু, মূত্রনালি ইত্যাদি অঙ্গে অনৈচ্ছিক পেশি দেখা যায়।
প্রশ্ন:২
ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির উদাহরণ দাও।
উত্তর:
বাইসেপস্ ফ্লেক্সর পেশি এবং ট্রাইসেপস্ এক্সটেনসর পেশি।
প্রশ্ন:৩
হ্যাভারসিয়ান তন্ত্র কাকে বলে ?
উত্তর:
হ্যাভারসিয়ান নালি, ল্যামেলা, ল্যাকুনি এবং ক্যানালিকুলি একত্রে যে তন্ত্র গঠন করে তাকে হ্যাভারসিয়ান তন্ত্র বলে।
প্রশ্ন:৪
লােহিত পেশি ও শ্বেত পেশির দুটি পার্থক্য দেখাও।
উত্তর:
(i) লােহিত পেশি স্বল্প দৈর্ঘ্যের, শ্বেত পেশি দীর্ঘতর।
(ii) লােহিত পেশিতে মায়ােগ্লোবিন থাকায় লাল বর্ণের এবং শ্বেত পেশিতে মায়ােগ্লোবিন না থাকায় বর্ণহীন।
প্রশ্ন:৫
পেশি কলা কাকে বলে ?
উত্তর:
মায়ােফাইব্রিল যুক্ত পেশি কোশ দ্বারা গঠিত সংকোচনশীল কলাকে পেশি কলা বলে।
প্রশ্ন:৬
অ্যাকটিন ও মায়ােসিনের পার্থক্য কী ?
উত্তর:
অ্যাকটিন পাতলা (50Å) এবং কেবল ।-ব্যান্ডে পাওয়া যায়।
মায়ােসিন পুরু (100Å) এবং কেবল 'A' ব্যান্ডে পাওয়া যায়।
প্রশ্ন:৭
ভল্কম্যানের নালি কী ?
উত্তর:
হ্যাভারসিয়ান নালিগুলি শাখান্বিত হয়ে পরস্পর যুক্ত হয়ে অস্থির দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হয়। এগুলি অস্থির বহিঃতলে যে নালিগুলির সঙ্গে যুক্ত হয় তাদের ভল্কম্যানের নালি বলে।
প্রশ্ন:৮
হৃদপেশির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:
(i) হৃদপেশি নিজে নিজে সংকুচিত হতে পারে।
(ii) হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে।
প্রশ্ন:৯
ঐচ্ছিক পেশি কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে সব পেশি স্বেচ্ছায় সংকোচনশীল, অস্থির সঙ্গে সংলগ্ন থাকে, তাদের ঐচ্ছিক পেশি বলে। যেমন— বাইসেপস্, ট্রাইসেপস্ ইত্যাদি।
প্রশ্ন:১০
পেশি কত প্রকারের ?
উত্তর:
পেশি তিন প্রকারের, যথা—
👉অরেখ পেশি বা অনৈচ্ছিক পেশি,
👉সরেখ পেশি বা ঐচ্ছিক পেশি এবং
👉 হৃদপেশি।

Comments
Post a Comment