ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
DNA-র ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কে ?
উত্তর:
ওয়াটসন ও ক্রিক।
প্রশ্ন:২
t-RNA কাকে বলে ?
উত্তর:
যে RNA অণু সাইটোপ্লাজমের অ্যামাইনাে অ্যাসিডের ভাণ্ডার থেকে অ্যামাইনাে অ্যাসিড স্থানান্তরিত করে রাইবােজোমে নিয়ে আসে তাকে t-RNA বলে।
প্রশ্ন:৩
DNA কী ? এর দ্বিতন্ত্রী বিন্যাসের গঠন কীরূপ ?
উত্তর:
DNA হল দুটি নিউক্লিওটাইড শৃঙ্খলযুক্ত একটি বৃহৎ জৈব যৌগ। এই দ্বিতন্ত্রী বিন্যাসকে দেখতে পেঁচানাে সিঁড়ির মতাে।
প্রশ্ন:৪
জেনেটিক RNA বলতে কী বােঝাে ? এটি কোথায় পাওয়া যায় ?
উত্তর:
যে RNA জীবের জিনগত বৈশিষ্ট্য পুরুষানুক্রমে বহন করে তাকে জেনেটিক RNA বলে।
TMV, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাসে জেনেটিক RNA থাকে।
প্রশ্ন:৫
RNA কী ?
উত্তর:
RNA হল একতন্ত্রী বিন্যাসযুক্ত নাইট্রোজেন বেস, রাইবােজ শর্করা ও ফসফোরিক অ্যাসিড দিয়ে গঠিত জৈব যৌগ।
প্রশ্ন:৬
m-RNA কাকে বলে ?
উত্তর:
যে RNA, DNA-র মধ্যে নিহিত থেকে জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে এবং রাইবােজোমের সাহায্যে প্রােটিন সংশ্লেষের মাধ্যমে তা প্রকাশ করে, তাকে ম্যাসেঞ্জার RNA এবং m-RNA বলে।
প্রশ্ন:৭
ডিন্যাচুরেশন ও রিন্যাচুরেশন কাকে বলে ?
উত্তর:
তাপ প্রয়ােগে DNA তন্ত্রী দুটি আলাদা হয়ে যায়—একে ডিন্যাচুরেশ বলে। আবার তাপ কমালে DNA-এর তন্ত্রী দুটি পুনরায় একত্রিত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে, একে রিন্যাচুরেশন বলে।
প্রশ্ন:৮
r-RNA- র কাজ কী ?
উত্তর:
(i) প্রােটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবােজোম গঠন করে ।
(ii) রাইবােজোমকে m-RNA-এর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে।
প্রশ্ন:৯
‘প্রোটিন’ শব্দটি কে আবিষ্কার করেন ? এবং প্রোটিনের আদি গঠনকারী উপাদানটি কী ?
উত্তর:
John, J. Berzelius-প্রোটিন শব্দটি আবিষ্কার করেন।
প্রোটিনের আদি গঠনকারী উপাদানটি হল অ্যামাইনো অ্যাসিড।
প্রশ্ন:১০
নন্-জেনেটিক RNA কত প্রকারের ?
উত্তর:
নন্-জেনেটিক RNA তিন প্রকারের, যথা—m-RNA, r-RNA এবং t-RNA।

Comments
Post a Comment