ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
শ্বাসমূল কাকে বলে ?
উত্তর:
যে সব মূল বায়ু থেকে অক্সিজেন গ্রহণের জন্য মাটির ওপর উঠে আসে তাদের স্বাসমূল বা নিউম্যাটোফোর বলে। সুন্দরী, গরান প্রভৃতি লবণাম্বু উদ্ভিদে স্বাসমূল থাকে।
প্রশ্ন:২
জনন মূল কাকে বলে ?
উত্তর:
যে সব অস্থানিক মূলে মুকুল জন্মায় এবং সেই মুকুল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, তাকে জনন মূল বলে। রাঙা আলু, পটল ইত্যাদি উদ্ভিদে জনন মূল থাকে।
প্রশ্ন:৩
ভেলামেন কাকে বলে ?
উত্তর:
বায়বীয় মূলের স্পঞ্জের মতাে যে কলাস্তর থাকে, যার সাহায্যে মূল জলীয় বাষ্প শােষণ করে, তাকে ভেলামেন বলে। অর্কিড, রাস্না প্রভৃতি গাছে এরকম মূল থাকে।
প্রশ্ন:৪
ঠেসমূল কাকে বলে ?
উত্তর:
যে অস্থানিক মূল কাণ্ডের গােড়ার দিকের পর্ব থেকে নির্গত হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে এবং কাণ্ডকে সােজাভাবে দাঁড়াতে সাহায্য করে, তাকে ঠেসমূল বা স্টিল্ট রুট বলে। কেয়া গাছে এরকম মূল থাকে।
প্রশ্ন:৫
মূলজেব বা রুট পকেট কাকে বলে ?
উত্তর:
কিছু জলজ উদ্ভিদের মূলের অগ্রভাগে মূলত্র না থেকে যে পাতলা টুপির মতাে ঢাকনা থাকে, তাকে মূলজেব বা রুট পকেট বলে। টোপাপানা, কচুরিপানার মূলজেব থাকে।
প্রশ্ন:৬
স্তম্ভমূল কাকে বলে ?
উত্তর:
যে সব অস্থানিক মূল কাণ্ডের শাখাপ্রশাখা থেকে নির্গত হয়ে ঝুলে থাকে এবং মাটিতে প্রবেশ করে ক্রমশ স্থূল হয়ে স্তম্ভাকার ধারণ করে এবং শাখাপ্রশাখা ভার বহন করে, তাকে স্তম্ভমূল বা প্রপ রুট বলে। বটগাছের স্তম্ভমূল থাকে।
প্রশ্ন:৭
হস্টোরিয়া কাকে বলে ?
উত্তর:
পরজীবী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন যে মূল আশ্রয়দাতা উদ্ভিদদেহ থেকে পুষ্টিরস শােষণ করে, তাকে চোষক মূল বা হস্টোরিয়া বলে। স্বর্ণলতা নামক পরজীবী উদ্ভিদের মূল এই রকমের।
প্রশ্ন:৮
সঞ্চয়ী মূল কাকে বলে ?
উত্তর:
খাদ্য সঞ্চয়ের ফলে পরিবর্তিত মূলকে সঞ্চয়ী মূল বলে। শালগম, মুলাে, বিট, গাজর ইত্যাদির এরকম মূল থাকে।
প্রশ্ন:৯
আত্তীকরণ মূল কাকে বলে ?
উত্তর:
কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন যে সব অস্থানিক মূল ক্লোরােফিল যুক্ত এবং সালােকসংশ্লেষে সক্ষম, তাদের আত্তীকরণ মূল বলে। গুলঞ্চের এরকম মূল থাকে।
প্রশ্ন:১০
পরাশ্রয়ীমূল কাকে বলে ?
উত্তর:
পরশ্রয়ী উদ্ভিদের যে অস্থানিক মূল মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে এবং বায়ু থেকে জলীয় বাষ্প শােষণ করে, তাদের বায়বীয় মূল বা পরাশ্রয়ী মূল বলে। অর্কিড, রাস্না প্রভৃতি গাছে এরকম মূল থাকে।

Comments
Post a Comment