ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
বারিমণ্ডল
প্রশ্ন:১
সমুদ্রস্রোত বলতে কী বােঝাে ?
উত্তর:
প্রধানত নিয়ত বায়ু ও সমুদ্রজলের উষ্ণতা ও লবণতার তারতম্যের জন্য সমুদ্রের জল একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হলে তাকে সমুদ্রস্রোত বলে।
প্রশ্ন:২
নিরক্ষীয় প্রতিস্রোত কী ?
উত্তর:
নিরক্ষীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটি ক্ষীণ উষ্ণ স্রোত বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। একেই নিরক্ষীয় প্রতিস্রোত বলে।
প্রশ্ন:৩
সমুদ্রস্রোত কীভাবে আমাদের উপকার করে ?
উত্তর:
সমুদ্রস্রোত প্রত্যক্ষ বা পরােক্ষভাবে আমাদের অনেক উপকার করে থাকে। যেমন—
(১) যে উপকূলে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটে।
(২) উষ্ণ স্রোতের সঙ্গে হিমশৈল না থাকায়, এই স্রোতের অনুকূলে জাহাজ চলাচলের সুবিধা হয়।
(৩) উষ্ণ স্রোত প্রবাহের ফলে শীতল অঞ্চলের বন্দরগুলি সারাবছর সচল থাকে।
(৪) শীতল স্রোতের মাধ্যমে আগত হিমশৈল, মগ্নচড়া সৃষ্টিতে সাহায্য করে। মগ্নচড়াগুলি থেকে মৎস্য শিকারের সুবিধা হয়।
প্রশ্ন:৪
মৌসুমি স্রোত কাকে বলে ?
উত্তর:
উত্তর ভারত মহাসাগরে সারাবছর ঋতুভেদে মৌসুমি বায়ুর দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রস্রোতেরও দিক পরিবর্তন ঘটে। তাই, উত্তর ভারত মহাসাগরে মৌসুমি বায়ু প্রভাবিত স্রোতকে ‘মৌসুমি স্রোত’ বলে।
প্রশ্ন:৫
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম লেখাে।
উত্তর:
পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৬ কোটি ৬৯ লক্ষ বর্গকিমি। পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এর গড় গভীরতা প্রায় ৪ কিমি।
প্রশ্ন:৬
গ্র্যান্ড ব্যাংক কী ?
উত্তর:
উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিউফাউন্ডল্যান্ড দ্বীপের দক্ষিণ-পূর্বে একটি অগভীর মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক নামে পরিচিত।
প্রশ্ন:৭
হিমশৈল কাকে বলে ?
উত্তর:
মহাদেশীয় হিমবাহের বিচ্ছিন্ন অংশ সমুদ্রস্রোতের সঙ্গে ভাসতে ভাসতে স্রোতের অনুকূলে এগিয়ে চলে। পাহাড় প্রমাণ ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। হিমশৈলের মাত্র ১/৯ ভাগ জলের ওপরে ভাসমান এবং বাকি ৮/৯ ভাগ জলের তলায় ডুবে থাকে। হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এলে গলে যায়।
প্রশ্ন:৮
কোন দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোত নামে পরিচিত ?
উত্তর:
মাদাগাস্কার দ্বীপের পূর্বে প্রবাহিত মাদাগাস্কার স্রোত ও পশ্চিমে প্রবাহিত মােজাম্বিক স্রোত দ্বীপের দক্ষিণে মিলিত হয়ে আগুলহাস স্রোতরূপে প্রবাহিত হয়।
প্রশ্ন:৯
আটলান্টিক মহাসাগরে কোন দুটি স্রোতের মিলনে হিমপ্রাচীর সৃষ্টি হয় ?
উত্তর:
সুমেরু মহাসাগর থেকে আগত শীতল ল্যাব্রাডর স্রোত ও নিরক্ষীয় অঞ্চল থেকে আগত উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে হিমপ্রাচীর সৃষ্টি হয়।
প্রশ্ন:১০
আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখাে।
উত্তর:
আটলান্টিক মহাসাগরে উল্লেখযােগ্য দুটি উষ্ণ স্রোত হল—
(ক) উপসাগরীয় স্রোত ও
(খ) ব্রাজিল স্রোত।

Comments
Post a Comment