ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
এপিথেলীয় কলার দুটি কাজ উল্লেখ করাে।
উত্তর:
(i) রক্ষণাত্মক কাজ—এই কলা যে কলাকে বেষ্টন করে অবস্থান করে তাকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং জীবাণু প্রবেশে বাধা দেয়।
(ii) ক্ষরণ—এই কলার কোশ বিভিন্ন পদার্থ ক্ষরণ করে।
প্রশ্ন:২
কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে ? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
কলামনার এপিথেলিয়াম পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অ্যালভিওলাই ইত্যাদি স্থানে থাকে।
বৈশিষ্ট্য—
(i) কোশগুলি স্তম্ভাকার,
(ii) কোশের পাদদেশে ডিম্বাকার নিউক্লিয়াস থাকে।
প্রশ্ন:৩
প্রাণী কলা কাকে বলে ?
উত্তর:
যখন একইভাবে উৎপন্ন হয়ে সম ও বিষম আকৃতির কোশসমষ্টি প্রাণীদেহে সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থেকে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে, তখন ওই কোশসমষ্টিকে প্রাণী কলা বলে।
প্রশ্ন:৪
স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় থাকে ? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
স্কোয়ামাস এপিথেলিয়াম মুখগহ্বর, গ্রাসনালি, হৃৎপিণ্ডের অন্তঃআবরণী, অ্যালভিওলাই ইত্যাদি স্থানে থাকে।
বৈশিষ্ট্য—
(i) এই কলার কোশগুলি চ্যাপ্টা, আঁইশাকার,
(ii) কোশের কেন্দ্রে একটিমাত্র বড়াে নিউক্লিয়াস থাকে।
প্রশ্ন:৫
এপিথেলীয় কলা কাকে বলে ?
উত্তর:
যে কলা প্রাণীদেহের ত্বক, অঙ্গ ও তন্ত্রের মুক্ত তলে আচ্ছাদন সৃষ্টি করে, তাকে এপিথেলীয় কলা বা আবরণী কলা বলে।
প্রশ্ন:৬
কিউবয়ডাল এপিথেলিয়াম কোথায় থাকে ? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
কিউবয়ডাল এপিথেলিয়াম লালাগ্রন্থি, অগ্ন্যাশয়, থাইরয়েডের ভেসিকল, ফুসফুসের ব্রংকিওল ইত্যাদি স্থানে থাকে।
বৈশিষ্ট্য—
(i) কোশগুলি ঘনকাকার,
(ii) প্রতি কোশের কেন্দ্রে একটি করে ডিম্বাকার নিউক্লিয়াস থাকে।
প্রশ্ন:৭
চারটি যৌগিক এপিথেলিয়াম কলার উদাহরণ দাও।
উত্তর:
চারটি যৌগিক এপিথেলিয়াম কলা হল— স্ট্রাটিফায়েড স্কোয়ামাস, স্ট্রাটিফায়েড কলামনার, স্ট্রাটিফায়েড কিউবয়ডাল এবং ট্রানজিশনাল।
প্রশ্ন:৮
এপিথেলীয় কলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
(i) এই কলার কোশগুলি একটি ভিত্তিপর্দার ওপর বিন্যস্ত থাকে।
(ii) ভিত্তিপর্দার ওপর কোশগুলি পরস্পর ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে।
প্রশ্ন:৯
চারটি সরল এপিথেলিয়াম কলার উদাহরণ দাও।
উত্তর:
চারটি সরল এপিথেলিয়াম কলা হল—স্কোয়ামাস, কিউবয়ডাল, কলামনার ও সিলিয়েটেড।
প্রশ্ন:১০
প্রাণী কলাকে কতভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?
উত্তর:
প্রাণী কলাকে চার ভাগে ভাগ করা হয়েছে,
যেমন—আবরণী কলা বা এপিথেলীয় কলা, যােগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা।

Comments
Post a Comment