ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
ট্রান্সফরমেশন কাকে বলে ?
উত্তর:
বিজ্ঞানী গ্রিফিথ (1928) প্রথম ট্রান্সফরমেশনের কথা উল্লেখ করেন। কোনাে ধ্বংসপ্রাপ্ত ব্যাকটেরিয়ার DNA সজীব ব্যাকটেরিয়া কর্তৃক গৃহীত হয়ে উভয়ের সমন্বয়ে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ব্যাকটেরিয়া সৃষ্টি হওয়াকে ট্রান্সফরমেশন বলে।
প্রশ্ন:২
ফ্রুটিকোজ লাইকেন কী ?
উত্তর:
শুষ্ক ও প্রচুর শাখাযুক্ত থ্যালাস দেহ খাড়াভাবে জন্মায়। সামগ্রিকভাবে লাইকেন দেহটি ক্ষুদ্র শাখান্বিত গুল্মের মতাে দেখায়। থ্যালাস অন্তঃস্তরে চক্রের মতাে অঙ্গ গঠন করে।
প্রশ্ন:৩
মাংস ও মাছ লবণ মাখিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকে এর কারণ কী ?
উত্তর:
মাছ ও মাংসের উপরিতলে উচ্চ মাত্রায় লবণ থাকায় উচ্চ আয়নিক ঘনত্ব বজায় থাকে, যা ছত্রাক ও ব্যাকটেরিয়ার বৃদ্ধির পরিপন্থী হয়। যার ফলে অনেকদিন পর্যন্ত মাছ ও মাংস ছত্রাক ও ব্যাকটেরিয়া-শূন্য থাকে।
প্রশ্ন:৪
ইসিডিয়া কী ?
উত্তর:
লাইকেন থ্যালাসের উপরিতলে মসৃণ প্রকৃতির কর্টেক্স যুক্ত উপবৃদ্ধিকে ইসিডিয়া বলে, যা মূল লাইকেন থ্যালাস থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন লাইকেনের জন্ম দেয়। উদাহরণ—Parmelia।
প্রশ্ন:৫
হিমাগ্লুটিনেশন কাকে বলে ?
উত্তর:
পিলির সাহায্যে কোনাে ব্যাকটেরিয়ায় যখন লােহিত রক্তকণিকার আসঞ্জন ঘটায়, তখন সেই ঘটনাকে হিমাগ্লুটিনেশন বলে। এতে লােহিত কণিকাগুলি দলবদ্ধ হয়ে যায়।
প্রশ্ন:৬
সােরিডিয়া কী ?
উত্তর:
লাইকেনের দেহে কোরক বা দানারমতাে কতকগুলি উপবৃদ্ধি লক্ষ করা যায় যাকে সােরিডিয়া বলে।
প্রশ্ন:৭
অন্তঃরেণু কাকে বলে ?
উত্তর:
প্রতিকূল পরিবেশে অনেক সময় ব্যাকটেরিয়ার দেহকোশ রূপান্তরিত হয়ে যে স্থলপ্রাচীরবিশিষ্ট যে রেণু সৃষ্টি করে তাকে অন্তঃরেণু বা এন্ডােস্পাের বলে। অনুকূল পরিবেশে এই রেণু অঙ্কুরিত হয়ে অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে। যথা—Clostridium। এর মধ্যে ডিপিকোলেনিক অ্যাসিড, ক্যালশিয়াম আয়নের চিলেট থাকে।
প্রশ্ন:৮
হােমিওমেরাস লাইকেন কী ?
উত্তর:
এ ধরনের লাইকেন একটি জিলেটিন আবরণী দ্বারা আবৃত। থ্যালাস দেহে ছত্রাকের হাইফা ও শৈবাল কোশ মিশ্রিত থাকে। উদাহরণ—Collema।
প্রশ্ন:৯
ফোলিওজ লাইকেন কী ?
উত্তর:
থ্যালাস পাতলা, বিষমপৃষ্ঠ পাতার মতাে, শাখাযুক্ত, কিনারা খণ্ডিত, রাইজয়েড জাতীয় সূক্ষ্ম মূলের মতাে অঙ্গের দ্বারা এই লাইকেন অন্তঃস্তরের সঙ্গে যুক্ত থাকে যাকে রাইজাইন বলে।
প্রশ্ন:১০
ব্যাকটেরিওসিন বলতে কী বােঝো ?
উত্তর:
ব্যাকটেরিওসিন হল কোনাে কোনাে ব্যাকটেরিয়া উৎপাদিত একরকমের প্রােটিন যা সংবেদনশীল ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে টক্সিন হিসেবে কাজ করে এবং তাদের মেরে ফেলে।

Comments
Post a Comment