ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিডগুলি কী কী ?
উত্তর:
এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিডগুলি হল—লিনােলেইক অ্যাসিড, লিনােলেনিক অ্যাসিড এবং আরাকিডোনিক অ্যাসিড।
প্রশ্ন:২
নিউক্লিক অ্যাসিডের একক কী ? তার উপাদানগুলি কী কী ?
উত্তর:
নিউক্লিক অ্যাসিডের একক হল নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের উপাদানগুলি হল নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফোরিক অ্যাসিড।
প্রশ্ন:৩
লিপিডের দুটি ধর্ম উল্লেখ করাে।
উত্তর:
(i) লিপিড জলে অদ্রবণীয়, কিন্তু ক্লোরােফর্ম ও ইথারে দ্রবণীয়।
(ii) তাপ প্রয়ােগে কঠিন স্নেহ বস্তু গলে যায়।
প্রশ্ন:৪
নিউক্লিক অ্যাসিডের পেন্টোজ শর্করার নাম কী ?
উত্তর:
নিউক্লিক অ্যাসিডে দু-রকমের পেন্টোজ শর্করা থাকে। যথা—রাইবােজ (RNA-তে থাকে) এবং ডিঅক্সিরাইবােজ (DNA-তে থাকে)।
প্রশ্ন:৫
লিপিডকে কত ভাগে ভাগ করা হয়েছে। উদাহরণ দাও।
উত্তর:
লিপিডকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন—
(i) সরল লিপিড—নিউট্রাল ফ্যাট, মােম।
(ii) যৌগিক লিপিড—ফসফোলিপিড, গ্লাইকোলিপিড।
(iii) আহৃত লিপিড—ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল।
প্রশ্ন:৬
নাইট্রোজেন বেসের গােষ্ঠীগুলি কী কী ? তাদের উপাদানগুলি কী কী ?
উত্তর:
নাইট্রোজেন বেসকে দুটি গােষ্ঠীতে ভাগ করা হয়েছে, যথা—পিউরিন ও পিরিমিডিন। পিউরিন-অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন—থাইমিন ও সাইটোসিন নিয়ে গঠিত।
প্রশ্ন:৭
ফ্যাটের তাপনমূল্য কত ?
উত্তর:
ফ্যাট একধরনের উচ্চ শক্তিমূল্যসম্পন্ন খাদ্য। এক গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলােক্যালােরি শক্তি পাওয়া যায়।
প্রশ্ন:৮
ফ্যাটি অ্যাসিড কাকে বলে ?
উত্তর:
যে জৈব অ্যাসিড জলে অদ্রবণীয় কিন্তু ফ্যাট দ্রাবকে দ্রবণীয় এবং ফ্যাটের আর্দ্রবিশ্লেষণে উৎপন্ন হয়, তাকে ফ্যাটি অ্যাসিড বলে।
প্রশ্ন:৯
স্যাপােনিফিকেশন কাকে বলে ?
উত্তর:
ক্ষারের উপস্থিতিতে ফ্যাটের আর্দ্রবিশ্লেষণ ঘটলে তার থেকে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের ক্ষারকীয় লবণ উৎপন্ন হয়। একে স্যাপােনিফিকেশন বলে।
প্রশ্ন:১০
দুটি সংপৃক্ত ফ্যাটি অ্যাসিড ও দুটি অসংপৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দাও।
উত্তর:
সংপৃক্ত ফ্যাটি অ্যাসিড—অ্যাসিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড।
অসংপৃক্ত ফ্যাটি অ্যাসিড—ওলেইক অ্যাসিড ও লিনােলেইক অ্যাসিড।

Comments
Post a Comment