ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কোন্ উদ্ভিদের দেহ কেবল মূল দ্বারা গঠিত ?
উত্তর:
র্যাফ্লেসিয়া (Rafflesia sp.) কেবল মূল দ্বারা গঠিত।
প্রশ্ন:২
বহুযােজী মূলত্র কাকে বলে ?
উত্তর:
বহুস্তর বিশিষ্ট মূলত্রকে বহুযােজী মূলত্র বলে। কেয়া গাছে এরকম মূলত্র থাকে।
প্রশ্ন:৩
মূল কাকে বলে ?
উত্তর:
ভ্রূণাক্ষের নিম্নগামী ভ্রূণমূল থেকে সৃষ্ট আলােক প্রতিকূলবর্তী ও অভিকর্ষ অনুকূলবর্তী; পর্ব, পর্বমধ্য, পাতা ও মুকুলবিহীন অসবুজ অংশকে মূল বলে।
প্রশ্ন:৪
অস্থানিক মূল কাকে বলে ?
উত্তর:
ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনাে অংশ থেকে (কাণ্ড, পাতা, শাখা) উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলে।
যেমন—বটগাছের স্তম্ভমূল, গজপিপুলের পর্বজ মূল, পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মূল ইত্যাদি।
প্রশ্ন:৫
মূলের উল্লেখযােগ্য দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
(i) মূলের পর্ব, পর্বমধ্য, পাতা ও মুকুল থাকে না।
(ii) মূল অভিকর্ষজ অনুকূলবর্তী এবং আলােক প্রতিকূলবর্তী।
প্রশ্ন:৬
গুচ্ছমূল কাকে বলে ?
উত্তর:
যে মূল সেমিন্যাল মূল নষ্ট হয়ে গেলে বীজপত্রাধিকাণ্ড থেকে গুচ্ছাকারে উৎপন্ন হয়, তাকে গুচ্ছমূল বলে। ধান, গম পেঁয়াজ প্রভৃতিতে গুচ্ছমূল থাকে।
প্রশ্ন:৭
দুটি মূলবিহীন সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর:
উলফিয়া (Wolffia sp.),
পাতা ঝাঁজি (Utricularia sp.)।
প্রশ্ন:৮
সেমিন্যাল মূল কাকে বলে ?
উত্তর:
গুচ্ছমূল সৃষ্টি হওয়ার পূর্বে ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের সংযােগস্থল থেকে যে অসংখ্য সরু সরু অস্থানিক মূল বের হয়, তাদের সেমিন্যাল মূল বলে। ধান, গম প্রভৃতি উদ্ভিদে এরকম মূল সৃষ্টি হয়।
প্রশ্ন:৯
স্থানিক মূল কাকে বলে ?
উত্তর:
ভ্রূণমূল থেকে উৎপন্ন শাখাপ্রশাখাযুক্ত স্থায়ী মূলকে স্থানিক মূল বা প্রধান মূল বলে।
প্রশ্ন:১০
দুটি গাছের নাম করাে যাদের মূল সবুজ।
উত্তর:
গুলঞ্চের আত্তীকরণ মূল এবং অর্কিডের বায়বীয় মূল সবুজ।

Comments
Post a Comment