Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৪

উদ্ভিদ শারীরবৃত্ত


প্রশ্ন:১
সালােকসংশ্লেষে আলােক দশা ও অন্ধকার দশা কাকে বলে ?

উত্তর: 
সালােকসংশ্লেষ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের বিক্রিয়াগুলির জন্য আলােক অপরিহার্য। সালােকসংশ্লেষের আলােক-নির্ভর দশাটিকে আলােক দশা বলে। এই পর্যায়ে ATP সংশ্লেষ, জলের আলােক বিয়ােজন, O2 নির্গমন এবং NADPH+H+ এর উৎপাদন হয়। দ্বিতীয় পর্যায়ের বিক্রিয়াগুলির আলােক ব্যতীত ঘটতে পারে। সালােকসংশ্লেষের আলােক-নিরপেক্ষ দশাটিকে অন্ধকার দশা বলে। এই পর্যায়ে ATP, NADPH+ H+ -এর সহায়তায় CO2-এর স্থিতিকরণ, PGA-র বিজারণ, শর্করা সংশ্লেষ ও RuBP-র পুনঃসংশ্লেষ ঘটে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান (1905) প্রথম পর্যায়ের বিক্রিয়াগুলিকে আলােক দশা ও দ্বিতীয় পর্যায়ের বিক্রিয়াগুলিকে অন্ধকার দশা আখ্যা দিয়েছিলেন।


প্রশ্ন:২
PS-II-এ বর্তমান রঞ্জকগুলি কী ?

উত্তর: 
PS-II-এর বিক্রিয়াকেন্দ্রে ক্লোরােফিল-aP680 এবং আলােকগ্রাহী অংশে ক্লোরােফিল-a, বেশি পরিমাণ ক্লোরােফিল-b, ক্যারােটিন ও জ্যান্থোফিল থাকে।


প্রশ্ন:৩
অটোট্রফিক ব্যাকটেরিয়া সালােকসংশ্লেষে কি অক্সিজেন তৈরি করে ? কারণ দেখাও।

উত্তর: 
অটোট্রফিক ব্যাকটেরিয়া সালােকসংশ্লেষে O2 নির্গত করতে পারে না। কারণ—(i) H2O-এর পরিবর্তে এরা H2S থেকে H2 মুক্ত করে, (ii) এদের PS II তন্ত্র থাকে না, (iii) কোশে সালফার জমা হয়।


প্রশ্ন:৪
C4 উদ্ভিদে আলােকশ্বসন (Photorespiration) প্রায় অনুপস্থিত কেন ?

উত্তর: 
C4 উদ্ভিদে মেসােফিল কোশের ক্লোরােপ্লাস্টে বায়ুমণ্ডলের CO2 সংবন্ধনকারী উৎসেচক RuBisCO এর পরিবর্তে PEP Carboxylase থাকে। এই PEP Carboxylase বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে ক্রিয়া-বিক্রিয়ায় কোনাে রূপ সাড়া দেয় না (insensitive to O2) এবং O2 সংবন্ধন করতে পারে না। আলােকশ্বসনকারী উৎসেচক RuBisCO বান্ডিল শিদ কোশের অভ্যন্তরে ক্লোরােপ্লাস্টের মধ্যে এমনভাবে থাকে (isolated environment) যার ফলে বায়ুমণ্ডলস্থ অক্সিজেনের সাহচর্যে আসার সম্ভাবনা খুবই কম (Kranz anatomy), ফলে এই C4 উদ্ভিদে আলােকশ্বসন প্রায় অনুপস্থিত।


প্রশ্ন:৫
সালােকসংশ্লেষ প্রক্রিয়াকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয় কেন ?

উত্তর: 
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে O2 উৎপাদন করে এবং CO2 বিজারিত হয়ে শর্করা উৎপাদন করে; তাই একে জারণ-বিজারণ বিক্রিয়া বলে।


প্রশ্ন:৬
ক্রাঞ্জ (Kranz) ক্লোরােপ্লাস্টের বৈশিষ্ট্য কী ?

উত্তর: 
(i) আকৃতিগতভাবে বড়ো, 
(ii) সঞ্চিত শ্বেতসার সমন্বিত, 
(iii) RuBP কার্বক্সিলেজ উৎসেচক সমন্বিত, 
(iv) গ্রানাবিহীন, 
(v) C4 উদ্ভিদের পাতায় বর্তমান।


প্রশ্ন:৭
কার্বক্সিজোম কী ?

উত্তর: 
অটোট্রপিক ব্যাকটেরিয়া কোশে কেলভিন চক্রের উৎসেচক রাইবিউলেজ বিসফসফেট কার্বক্সিলেজ (RuBisCO) বহুভুজাকার অদ্রবণীয় কেলাস আকারে থাকে—একে কার্বক্সিজোম বলে।


প্রশ্ন:৮
PS I-এ বর্তমান রঞ্জকগুলি কী ?

উত্তর: 
PS-I এর বিক্রিয়াকেন্দ্রে ক্লোরােফিল-aP700 এবং আলােকগ্রাহী অংশে ক্লোরােফিল-a, কম পরিমাণ ক্লোরােফিল-b, ক্যারােটিন ও জ্যান্থোফিল থাকে।


প্রশ্ন:৯
আত্তীকরণ শক্তি (Assimilatory power) কাকে বলে ?

উত্তর: 
আলােক দশায় উৎপন্ন ATP ও NADPH+H+ অন্ধকার দশায় CO2-এর বিজারণ ঘটিয়ে শর্করায় পরিণত করে বলে ATP ও NADH+H+ কে আত্তীকরণ শক্তি বলে।


প্রশ্ন:১০
সালােকসংশ্লেষে স্টার্চ এবং সুক্রোজ সংশ্লেষণের ভিত্তি কী কী ?

উত্তর: 
সাইটোসলে অর্থোফসফেটের ঘনত্ব কম হলে ট্রায়ােজফসফেট ক্লোরােপ্লাস্ট থেকে নির্গত হতে পারে না। ফলে ক্লোরােপ্লাস্টে স্টার্চ সংশ্লেষিত হয়।
বিপরীতক্রমে, সাইটোসলে অর্থোফসফেটের ঘনত্ব বেশি হলে ট্রান্সলােকেটার অণু দ্বারা ট্রায়ােজফসফেট ক্লোরােপ্লাস্ট থেকে সাইটোসলে আসে এবং সুক্রোজ গঠন করে।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৭

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য প্রশ্ন:১ রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল— (a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা (b) যুদ্ধবন্দিদের ক্রয় করা (c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা (d) প্রভূর জমিতে চাষবাস করা