Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বায়ুমণ্ডল, সেট-২

বায়ুমণ্ডল


প্রশ্ন:১
‘ফন’ কী ?

উত্তর: 
‘ফন’ একপ্রকার পার্বত্য স্থানীয় বায়ুপ্রবাহ। ইউরােপের আল্পস পার্বত্য অঞ্চলে রাত্রিবেলায় পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ু উষ্ণ হয়ে ওঠে। আল্পস অঞ্চলের উষ্ণ, শুষ্ক স্থানীয় বায়ুপ্রবাহই জার্মানির রাইন উপত্যকায় ‘ফন’ নামে পরিচিত।


প্রশ্ন:২
নিম্ন, মধ্য ও উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে কোন্ কোন্ নিয়ত বায়ু প্রবাহিত হয় ?

উত্তর: 
নিম্ন অক্ষাংশ অঞ্চলে আয়ন বায়ু, মধ্য অক্ষাংশ অঞ্চলে পশ্চিমাবায়ু এবং উচ্চ অক্ষাংশ অঞ্চলে মেরু বায়ু প্রবাহিত হয়।


প্রশ্ন:৩
‘মিস্ট্রাল’ কী ?

উত্তর: 
‘মিস্ট্রাল’ একপ্রকার অতি শীতল, শুষ্ক এবং দ্রুতগতি সম্পন্ন স্থানীয় বায়ু। এই বায়ু শীতকালে ফ্রান্সের রােন নদী উপত্যকায় ভূমধ্যসাগরীয় উপকূলের দিকে প্রবাহিত হয়।


প্রশ্ন:৪
উষ্ণ ও শীতল সীমান্ত কী ?

উত্তর: 
নাতিশীতােষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির সময় ঊর্ধ্বগামী উষ্ণ-হালকা বায়ু সীমান্তের যে প্রাপ্তে চাপ দিয়ে ঊর্ধ্বগামী হয় তাকে ‘উষ্ণ সীমান্ত’ এবং শীতল, ভারী বায়ু সীমান্তের যে প্রান্তে চাপ দিয়ে নিম্নগামী হয় তাকে ‘শীতল সীমান্ত’ বলে।


প্রশ্ন:৫
বায়ুপ্রবাহের কারণ কী ?

উত্তর: 
বায়ুপ্রবাহের প্রধান কারণ হল ভূপৃষ্ঠের উপর অনুভূমিকভাবে বায়ুচাপের পার্থক্য। ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিভিন্ন কারণে উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়। চাপের সমতা রক্ষার জন্যই বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এইভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচল বা বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।


প্রশ্ন:৬
দক্ষিণ গােলার্ধে ৪০°, ৫০° ও ৬০° অক্ষরেখা সংলগ অঞ্চলকে কী বলে ?

উত্তর: 
৪০° দক্ষিণ অক্ষরেখা সংলগ্ন অঞ্চলকে ‘গর্জনশীল চল্লিশা’,(Roaring forties) ৫০° দক্ষিণ অক্ষরেখা সংলগ্ন অঞ্চলকে ‘ক্রোধােন্মত্ত পঞ্চাশ’ (furious fifties) বা ‘ভয়ংকর পঞ্চাশিয়া’ (shrilling sixties) এবং ৬০° সংলগ্ন অঞ্চলকে ‘তীক্ষ্ণ চিৎকারকারী ষাট’ বা ‘ঝোড়ো ষেটো’ বলে।


প্রশ্ন:৭
প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ গােলার্ধে বায়ু কোন্ দিকে প্রবাহিত হয় ?

উত্তর: 
উত্তর গােলার্ধে ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গােলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তে বেঁকে কুণ্ডলী আকারে উচ্চচাপ কেন্দ্র থেকে বাইরের দিকে প্রবাহিত হয়।


প্রশ্ন:৮
‘ঘূর্ণবাতের চোখ’ কাকে বলে ?

উত্তর: 
ক্রান্তীয় ঘূর্ণবাতের নিম্নচাপবিশিষ্ট কেন্দ্রীয় অংশকে ‘ঘূর্ণবাতের চোখ’ বা ‘ঝড়ের চক্ষু’ বলে। নিম্নচাপযুক্ত কেন্দ্রীয় অংশে বাতাস ঊর্ধ্বগামী হওয়ায় ঝড়ের প্রভাব থাকে না। নিম্নচাপ কেন্দ্রের উপরে যে মেঘের সৃষ্টি হয় তাকে ঘূর্ণবাতের ‘চোখের পাতা’ (Eye lid) বলে।


প্রশ্ন:৯
ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ গােলার্ধে বায়ু কোন্ দিকে প্রবাহিত হয় ?

উত্তর: 
উত্তর গােলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তে এবং দক্ষিণ গােলার্ধে ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণাবর্তে বেঁকে কুণ্ডলী আকারে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয়।


প্রশ্ন:১০
‘খামসিন’ কী ?

উত্তর: 
‘খামসিন’ মরু অঞ্চলের স্থানীয় বায়ুপ্রবাহ। সাহারা মরুভূমি থেকে প্রচণ্ড উষ্ণ ও শুষ্ক বায়ু বিভিন্ন দিকে প্রবাহিত হয়। মিশরের ওপর দিয়ে প্রবাহিত এই উষ্ণ, শুষ্ক বায়ুপ্রবাহ-ই ‘খামসিন’ নামে পরিচিত। (এই প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ গিনি উপকূলে হারমাট্টান, স্পেনে-লেভেস, ইটালিতে-সিরােক্কো নামে পরিচিত।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৭

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য প্রশ্ন:১ রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল— (a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা (b) যুদ্ধবন্দিদের ক্রয় করা (c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা (d) প্রভূর জমিতে চাষবাস করা