ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
উইদার টিপ কী ?
উত্তর:
ক্যালশিয়ামের অভাবে পাতার কিনারা অসমান হয় এবং অগ্রভাগ আঁকশির মতাে বেঁকে যায়। এই লক্ষণকে উইদার টিপ বলে।
প্রশ্ন:২
নাইট্রোজেন চক্র কী ?
উত্তর:
যে চক্রাকার পদ্ধতিতে জীবজগৎ পরিবেশ থেকে নাইট্রোজেন আরােহণ করে ও ওই মৌলটিকে আবার পরিবেশে ফিরিয়ে দেয়, ফলস্বরূপ পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে, তাকে নাইট্রোজেন চক্র বলে।
প্রশ্ন:৩
দ্রবণ কালচার পদ্ধতির সুবিধা কী কী ?
উত্তর:
(i) এই পদ্ধতিতে মাটির প্রয়ােজন হয় না, মরুভূমি অঞ্চলে বিশেষ কার্যকরী।
(ii) প্রকৃতিতে সারজনিত দূষণ সৃষ্টি হয় না।
(iii) মৃত্তিকাজনিত জীবাণু সংক্রমণ ঘটে না।
প্রশ্ন:৪
মুক্ত নাইট্রোজেন আবদ্ধকারী অণুজীবের নাম লেখো।
উত্তর:
(i) সায়ানােব্যাকটেরিয়া—Anabaena, Nostoc।
(ii) বায়ুজীবী ব্যাকটেরিয়া—Azotobacter।
(iii) অবায়ুজীবী ব্যাকটেরিয়া—Clostridium।
প্রশ্ন:৫
ফসফরাসের কাজ উল্লেখ করাে।
উত্তর:
(i) পিউরিন ও পিরিমিডিনের সঙ্গে ফসফরাস ও শর্করা যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে যা DNA/RNA-এর রাসায়নিক একক। (ii) ভাজক কলার দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
প্রশ্ন:৬
নাইট্রোজেনের সংবন্ধন কী ?
উত্তর:
যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সায়ানােব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উৎসেচকের সাহায্যে বিজারিত করে অ্যামােনিয়ায় রূপান্তরিত করে ও প্রােটোপ্লাজমে অঙ্গীভূত করে, তাকে নাইট্রোজেন সংবন্ধন বলে।
প্রশ্ন:৭
ক্যালশিয়াম ম্যাসেঞ্জার রূপে কী ভূমিকা পালন করে ?
উত্তর:
ক্যালশিয়াম ক্যালমােডিউলিন নামক প্রােটিনের সঙ্গে যুক্ত হয়ে গৌণ ম্যাসেঞ্জার হিসেবে সক্রিয় হয়ে সিগন্যাল ট্রান্সডাকশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৮
nif B; nif H জিনের কাজ কী ?
উত্তর:
nif B— Mo-Fe-প্রােটিন সংশ্লেষ করে।
nif H— ডাইনাইট্রোজিনেজ রিডাক্টেজ সংশ্লেষ করে।
প্রশ্ন:৯
জীব ভূ-রাসায়নিক চক্র কী ?
উত্তর:
যে সুনির্দিষ্ট চক্রাকার পথে প্রােটোপ্লাজমের প্রধান মৌলগুলি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে মৌলগুলির ভারসাম্য বজায় থাকে, তাকে জীব-ভূ-রাসায়নিক চক্র বলে।
প্রশ্ন:১০
দ্রবণ কালচার কী ?
উত্তর:
যে বিশেষ পদ্ধতিতে মৃত্তিকাবিহীন অবস্থায় উদ্ভিদের মূলকে পুষ্টি দ্রবণে নিমজ্জিত করে উদ্ভিদের বৃদ্ধি ঘটানাে হয়, তাকে দ্রবণ কালচার বলে।

Comments
Post a Comment