Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বায়ুমণ্ডল, সেট-৩

বায়ুমণ্ডল


প্রশ্ন:১
বায়ুমণ্ডলে কঠিন কণিকার পরিমাণ বাড়লে উত্তাপ বৃদ্ধি পায় কেন ?

উত্তর: 
বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা, কয়লার গুঁড়াে, ছাই, বালুকণা, খনিজ লবণের পরিমাণ বাড়লে বাতাসের উত্তাপ বৃদ্ধি পায় কারণ—(ক) ভাসমান কঠিন কণিকাসমূহ তাপশােষণ পদ্ধতিতে সরাসরি তাপশােষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে এবং (খ) বায়ুমণ্ডলের কঠিন কণিকাসমূহ বায়ুমণ্ডলকে অস্বচ্ছ করে তােলে এবং পৃথিবীর গড় উত্তাপ বৃদ্ধিতে সাহায্য করে।


প্রশ্ন:২
স্ট্রাটোপজ কী ?

উত্তর: 
স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঊর্ধ্বসীমায় অর্থাৎ, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিমি উচ্চতার পর, ২-৩ কিমি পুরু উষ্ণতার পরিবর্তনহীন বায়ুমণ্ডলীয় স্তরকে স্ট্রাটোপজ বলে। এই স্তরে বায়ুর উষ্ণতা প্রায় ০° সেন্টিগ্রেড।


প্রশ্ন:৩
বায়ুমণ্ডলের কোন্ স্তরকে হেটেরােস্ফিয়ার বা বিষমমণ্ডল বলে এবং কেন ?

উত্তর: 
ভূপৃষ্ঠের ওপরে ৯০ কিমি থেকে প্রায় ১০০০০ কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে হেটেরােস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়। কারণ—‘হেটেরাে’ (Hetero) শব্দটির অর্থ ‘বিষমবৈশিষ্ট্যপূর্ণ’। এই অংশে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বা সংযুক্তি অর্থাৎ বিভিন্ন গ্যাসের মিশ্রণের অনুপাত একই রকম নয় এবং বিভিন্ন স্তরগুলিও সমদূরত্বে নেই। এই স্তরের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন গ্যাসের প্রাধান্য থাকে। প্রধানত বিষম রাসায়নিক গঠনের জন্যই এই স্তরকে হেটেরােস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়।


প্রশ্ন:৪
বায়ুমণ্ডলের কোন্ স্তরকে ‘বায়ুমণ্ডলের অন্দরমহল’ বলে এবং কেন ?

উত্তর: 
ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপােস্ফিয়ার স্তরকে ‘বায়ুমণ্ডলের অন্দরমহল’ বলে। কারণ—ট্রপােস্ফিয়ার স্তরে সংঘটিত আবহাওয়ার দৈনন্দিন পরিবর্তন, যেমন—মেঘ, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা, ঝড়, বজ্র-বিদ্যুৎ জীবজগৎকে প্রভাবিত করে। এই স্তর থেকেই জীবজগৎ বেঁচে থাকার জন্য প্রয়ােজনীয় রসদ সংগ্রহ করে। এই স্তরের উপাদান ও বৈশিষ্ট্য পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটাতে সাহায্য করেছে।


প্রশ্ন:৫
বায়ুমণ্ডল কাকে বলে ?

উত্তর: 
যে অদৃশ্য গ্যাসীয় আবরণ ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে প্রায় ১০ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত থেকে পৃথিবীকে বেষ্টন করে আছে এবং মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর সঙ্গে আবদ্ধ থেকে আবর্তিত হচ্ছে ও পৃথিবীতে প্রাণ বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে, তাকেই বায়ুমণ্ডল বলে। অন্যভাবে বলা যায় যে, এরােসল (Aerosols) যুক্ত বিশুদ্ধ বাতাসের উল্লম্ব এককেন্দ্রিক স্তরবিন্যাসকে বায়ুমণ্ডল বলে।


প্রশ্ন:৬
মেসােপজ কী ?

উত্তর: 
মেসােস্ফিয়ার স্তরের উর্ধ্বসীমায় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিমি উচ্চতার পর ২-৩ কিমি পুর, উষ্মতার পরিবর্তনহীন বায়ুমণ্ডলীয় স্তরকে মেসােপজ বলে। এই স্তরে বায়ুর উষ্মতা প্রায়-১০০° সেন্টিগ্রেড।


প্রশ্ন:৭
ট্রপােপজ কী ?

উত্তর: 
ট্রপােস্ফিয়ার স্তরের ঊর্ধ্বসীমায় অর্থাৎ, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬-১৮ কিমি উচ্চতায় ২-৩ কিমি পুরু, উষ্মতার পরিবর্তনহীন বায়ুমণ্ডলীয় স্তরকে ট্রপােপজ বলে। এই স্তরে বায়ুর উষ্ণতা প্রায়-৬০° সেন্টিগ্রেড। শীতল জেট বায়ু অতি দ্রুতগতিতে এই স্তরের মধ্যে দিয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়।


প্রশ্ন:৮
বায়ুমণ্ডলে কী কী গ্যাসীয় উপাদান রয়েছে ?

উত্তর: 
বায়ুমণ্ডল প্রধানত গ্যাসীয় উপাদানে গঠিত। নাইট্রোজেন (৭৮% প্রায়) ও অক্সিজেন (২০.৯৫% প্রায়) বায়ুমণ্ডলের প্রায় ৯৯ ভাগ গঠন করেছে। এ ছাড়া কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপটন, মিথেন, নিয়ন, আর্গন, ওজোন, জেনন, রেডন প্রভৃতি গ্যাস এবং সামান্য পরিমাণে জলীয়বাষ্প দিয়ে বায়ুমণ্ডল গঠিত। বায়ুমণ্ডলের প্রায় ৯০% বায়ু ৬ কিমি উচ্চতার মধ্যে, ৯৭% বায়ু সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ কিমি উচ্চতার মধ্যে এবং প্রায় ৯৯% বায়ু ৮০ কিমির মধ্যে অবস্থান করে।


প্রশ্ন:৯
ওজোন গহ্বর বলতে কী বােঝাে ?

উত্তর: 
যে ওজোনস্তর জীবজগৎকে সুরক্ষিত রাখে, বর্তমানে বিভিন্ন শিল্পের বর্জ্য পদার্থ প্রধানত ক্লোরােফ্লুরােকার্বন থেকে উৎপন্ন ক্লোরিন অণু সেই ওজোনস্তরকেই ধ্বংস করছে। এর ফলে ওজোনস্তরের পুরুত্ব নষ্ট হচ্ছে। বিজ্ঞানী জে.সি. ফারমেন ১৯৮২ খ্রিস্টাব্দে অ্যান্টার্কটিকার আকাশে সর্বপ্রথম ওজোনস্তরের এই ক্ষয়ক্ষতি উপলব্ধি করেন। ‘ওজোন হােল’ বা ‘ওজোন গহ্বর’ বলতে ওজোন স্তরের ক্ষতিগ্রস্ত অঞ্চলকেই বােঝায়।


প্রশ্ন:১০
বায়ুমণ্ডলের কোন্ স্তরকে হােমমাস্ফিয়ার বা সমমণ্ডল বলে এবং কেন ?

উত্তর: 
ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় ৯০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে হােমােস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়। কারণ—‘হােমাে’ (Homo) শব্দটির অর্থ ‘সমবৈশিষ্ট্যপূর্ণ’। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় ৯০ কিমি পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন সংযুক্তি অর্থাৎ, বিভিন্ন গ্যাসের মিশ্রণের অনুপাত একই রকম থাকে। এই কারণে সমবৈশিষ্ট্যপূর্ণ এই স্তরকে হােমােস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৭

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য প্রশ্ন:১ রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল— (a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা (b) যুদ্ধবন্দিদের ক্রয় করা (c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা (d) প্রভূর জমিতে চাষবাস করা