Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা - Important for all government jobs in West Bengal

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের শিল্পসমূহ, সেট-২

ভারতের শিল্পসমূহ


প্রশ্ন:১
ভারতের কোথায় কোথায় সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে ?

উত্তর: 
তামিলনাড়ুর সালেম, পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও কর্ণাটকের ভদ্রাবতীতে ভারতের সংকর ইস্পাত কারখানাগুলি গড়ে উঠেছে।


প্রশ্ন:২
ভারতের দক্ষিণাঞ্চলে প্রধান ঢারটি কার্পাস বয়নকেন্দ্রের নাম লেখো।

উত্তর: 
তামিলনাড়ু, কেরল, কর্ণাটক দক্ষিণাঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের প্রধান চারটি বয়নকেন্দ্র হল—
(ক) কোয়েম্বাটুর,
(খ) মাদুরাই, 
(গ) চেন্নাই, 
(ঘ) তুতিকোরিন।


প্রশ্ন:৩
ভারতের প্রধান চারটি মােটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখাে।

উত্তর: 
ভারতের প্রধান চারটি মােটরগাড়ি নির্মাণ কেন্দ্র হল—
(ক) হরিয়ানার গুরগাঁও-এর ‘মারুতি উদ্যোগ লিমিটেড’ বা MUL (মােটরগাড়ি ও জিপ), 
(খ) মহারাষ্ট্রের মুম্বইয়ে ‘মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড’ বা MML (জিপ ও ট্রাক), 
(গ) ঝাড়খণ্ডের জামশেদপুরে ‘টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লােকোমােটিভ কোম্পানি’ বা TELCO (বাস, ট্রাক, মােটর গাড়ি) এবং 
(ঘ) তামিলনাড়ুর চেন্নাই-এ ‘অশােক লেল্যান্ড কোম্পানি বা ALC (বাস ও ট্রাক)।


প্রশ্ন:৪
ভারতের পূর্বাঞ্চলের প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্রের নাম লেখাে।

উত্তর: 
বিহার, ওড়িশা , পশ্চিমবঙ্গ ও অসম এই অঞ্চলের অন্তর্গত হলেও প্রধানত কলকাতাকে কেন্দ্র করে বয়নশিল্প গড়ে উঠেছে। 
প্রধান চারটি বয়নকেন্দ্র হল—
(ক) শ্রীরামপুর, 
(খ) বেলঘরিয়া, 
(গ) সােদপুর এবং 
(ঘ) সালকিয়া।


প্রশ্ন:৫
শ্রমশিল্প কাকে বলে ?

উত্তর: 
প্রাথমিক ক্ষেত্রগুলি (কৃষি, খনি, বনভূমি, পশুপালন প্রভৃতি) থেকে প্রাপ্ত কোনাে বস্তু বা উপাদানকে মানুষের কর্মপ্রচেষ্টা ও সংস্কৃতির সাহায্যে রূপান্তর ঘটিয়ে ব্যবহারােপযােগী করে তােলাকে শিল্প বা শ্রমশিল্প বলে।


প্রশ্ন:৬
ভারতের উত্তরাঞ্চলের প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্রের নাম লেখো।

উত্তর: 
উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা উত্তরাঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্র হল—
(ক) কানপুর, 
(খ) লুধিয়ানা,  
(গ) আগ্রা এবং 
(ঘ) অমৃতসর।


প্রশ্ন:৭
ভারতের পশ্চিমাঞ্চলে প্রধান চারটি কার্পাস বয়নকেদের নাম লেখো।

উত্তর: 
গুজরাট ও মহারাষ্ট্র পশ্চিমাঞ্চলের অন্তর্গত। ভারতের পশ্চিমাঞ্চলে প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্র হল—
(ক) মুম্বই, 
(খ) আমেদাবাদ, 
(গ) শোলাপুর ও 
(ঘ) নাগপুর।


প্রশ্ন:৮
ভারতের কোন্ কোন্ ইস্পাত কারখানা লৌহ ও কয়লাখনির মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে ?

উত্তর: 
জামশেদপুর, রাউরকেল্লা ও ভিলাই লৌহ-ইস্পাত কেন্দ্রগুলি কয়লাখনি (ঝরিয়া, রানিগঞ্জ, কোরবা প্রভৃতি) ও লৌহখনি (গােরুমহিষানী, ডাল্লিরাজহারা প্রভৃতি)-র মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে।


প্রশ্ন:৯
ভারতর চারটি তৈল-রসায়ন বা পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্রের নাম লেখাে।

উত্তর: 
ভারতের চারটি উল্লেখযােগ্য তৈল-রসায়ন বা পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্র হল—
(ক) গুজরাটের ভাদোদরার ‘ইন্ডিয়ান পেট্রোকেমিক্যালস কর্পোরেশন লিমিটেড’ (IPCL), 
(খ) মহারাষ্ট্রের ট্রম্বের ‘ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড’ (UCIL), 
(গ) পশ্চিমবঙ্গের হলদিয়ার ‘হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড’ (HPL) এবং 
(ঘ) তামিলনাড়ুর চেন্নাইতে ‘চেন্নাই কেমিক্যাল কোম্পানি’ (CCL)।


প্রশ্ন:১০
ভারতের প্রধান চারটি লৌহ-ইস্পাত কেন্দ্রের নাম করাে।

উত্তর: 
ভারতের প্রধান চারটি লৌহ-ইস্পাত কেন্দ্র হল—
(১) ছত্তিশগড় রাজ্যের ভিলাই, 
(২) ঝাড়খণ্ড রাজ্যের বােকারাে ও 
(৩) জামশেদপুর এবং 
(৪) অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য

  ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য Sl. No. ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত 1 ঘূর্ণবাতের নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর উচ্চচাপ বলয়। প্রতীপ ঘূর্ণবাতের উচ্চচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর নিম্নচাপ বলয়। 2 নিম্নচাপ কেন্দ্রে বায়ু উষ্ণ, হালকা ও ঊর্ধ্বগামী হয়। উচ্চচাপ কেন্দ্রে বায়ু শীতল, ভারী ও নিম্নগামী হয়। 3 ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে, ফলে বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ে প্রভাবিত হয়। প্রতীপ ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে না। 4 ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘমুক্ত থাকে। বৃষ্টিপাত ও ঝড়-ঝঞ্ঝা ঘটে না। মাঝেমাঝে তুষারপাত ও কুয়াশার সৃষ্টি হয়৷ 5 ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 6 চারিদিক থেকে ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসে অর্থাৎ বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী। প্রতীপ ঘূর্ণবাতে কেন...

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা - Important for all government jobs in West Bengal

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

গ্রস্ত উপত্যকা

গ্রস্ত উপত্যকা : ১. গ্রস্ত উপত্যকার সংজ্ঞা :                দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে যে অবনমিত অঞ্চলের সৃষ্টি হয়, তাকে গ্রস্ত উপত্যকা বলে।              এছাড়া, মহীভাবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সংকোচন ও প্রসারণ বলের সৃষ্টি হয়। যার ফলে ভূপৃষ্ঠের কঠিন শিলায় ফাটলের সৃষ্টি হয়। পরবর্তীকালে পুনরায় ভূ-আন্দোলন ঘটলে বা ভূ-আলোড়নের মাত্রা বৃদ্ধি পেলে ফাটল রেখা বরাবর শিলার একটি অংশ অপর অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, একে চ্যুতি বলে। সংনমন বল বৃদ্ধি পেলে দুটি চ্যুতির মাঝের অংশ খাড়াভাবে নীচে বসে যায়। অবনমিত, ওই অংশকে বলে গ্রস্ত উপত্যকা। 

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...