Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১২

জীবের বৈচিত্রতা


প্রশ্ন:১
প্রিয়ন (Prion) কী ?

উত্তর: 
কেবলমাত্র অ্যামাইনাে অ্যাসিড দ্বারা গঠিত প্রােটিননির্মিত, সংক্রমণযােগ্য, বাধ্যতামূলক পরজীবীকে প্রিয়ন বলে। এই অণুজীব ভেড়া এবং ছাগলের স্নায়ুজ রােগ—কুরু এবং স্ক্রেপি এবং মানুষের স্নায়ুজ রােগ ক্রুজফেল্ড—জেকভ সৃষ্টি করে।


প্রশ্ন:২
ভাইরাস ও প্লাসমিডের পার্থক্য কী ?

উত্তর: 
(i) ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রােটিন আবরক বা ক্যাপসিড পরিবেষ্টিত থাকে, প্লাসমিডের ক্যাপসিড থাকে না। 
(ii) ভাইরাসের নিউক্লিক অ্যাসিড DNA বা RNA জাতীয়, কিন্তু প্লাসমিডের নিউক্লিক অ্যাসিড কেবল DNA জাতীয়। 
(iii) পােষক কোশের বাইরে ভাইরাসের অস্তিত্ব বর্তমান, কিন্তু পােষক কোশের বাইরে প্লাসমিডের কোনাে অস্তিত্ব থাকে না।


প্রশ্ন:৩
ক্যাপসিড ও ক্যাপসসামিয়ার কাকে বলে ?

উত্তর: 
ভাইরাসের প্রােটিন নির্মিত বাইরের আবরণীকে ক্যাপসিড এবং ক্যাপসিডের একককে ক্যাপসােমিয়ার বলে।


প্রশ্ন:৪
জিমনােকাৰ্পি কী ?

উত্তর: 
অ্যাসকোলাইকেনের ফলদেহ চাকতির মতাে হলে তাকে জিমনােকাৰ্পি বলে। উদাহরণ—Parmelia।


প্রশ্ন:৫
ব্যাকটেরিওফাজকে উপকারী ভাইরাস বলা হয় কেন ?

উত্তর: 
ব্যাকটেরিওফাজ বিভিন্ন রােগসৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের ধ্বংস করে পরােক্ষভাবে মানুষের উপকার করে, তাই এদের উপকারী ভাইরাস বলা হয়। যথা—টাইফায়েড, কলেরা জীবাণু ধ্বংসকারী ফাজ ভাইরাস।


প্রশ্ন:৬
ভাইরাস জীব না জড় ?

উত্তর: 
ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড বর্তমান, ভাইরাস পােষক দেহে বংশবিস্তারে সক্ষম তাই ভাইরাসকে জীব বলে। ভাইরাসের দেহে জীব ও জড়ের উভয় বৈশিষ্ট্য থাকায় অনেকে ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে থাকেন কিন্তু বর্তমান বিজ্ঞানীরা ভাইরাসকে কোশবিহীন জীব বলেন।


প্রশ্ন:৭
ভিরুলেন্ট দশা কাকে বলে ?

উত্তর: 
ব্যাকটেরিওফাজের DNA, ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশের পর দ্রুত অগণিত প্রতিলিপি গঠন শুরু করে এবং ব্যাকটেরিয়া কোশের বিদারণ ঘটিয়ে অপত্য ফাজ বেরিয়ে আসে, অর্থাৎ লাইটিক চক্র সম্পন্ন হয়। এরূপ দশাকে ব্যাকটেরিওফাজের ভিরুলেন্ট দশা বলে।


প্রশ্ন:৮
বাইনাল ভাইরাস কী ?

উত্তর: 
যে সকল ভাইরাসের দু-প্রকারের প্রতিসাম্যতা থাকে, তাদের বাইনাল ভাইরাস বলে। যেমন—T2-ব্যাকটেরিওফাজের মস্তক অংশটি বহুভুজাকার এবং দণ্ডাকার পুচ্ছটি সর্পিলাকার প্রতিসম।


প্রশ্ন:৯
ভাইরুসয়েড (Virusoid) কী ?

উত্তর: 
ভাইরয়েডের মতাে ক্যাপসিডবিহীন, ক্ষুদ্র গােলাকার RNA অণু যার আবরণী প্রােটিন সংশ্লেষের নিজস্ব জিন-সংকেত থাকে না, ফলে কোনাে হেলপার ভাইরাসের সহায়তার আবরণী প্রােটিন সংশ্লেষ ও বংশবিস্তার করে, তাকে ভাইরুসয়েড বলে। যথা— হেপাটাইটিস ডেল্টা ভাইরাস (HDV)।


প্রশ্ন:১০
ভাইরাস ও প্লাসমিডের মধ্যে পার্থক্য দেখাও। বর্তমানে প্লাসমিড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কারণ উল্লেখ করাে।

উত্তর: 
ভাইরাস হল নিউক্লিক অ্যাসিড (DNA অথবা RNA) এবং ক্যাপসিড নিয়ে গঠিত অকোশীয়, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একপ্রকার বস্তু। অপরপক্ষে, প্লাসমিড হল ব্যাকটেরিয়া কোশে অবস্থানকারী চক্রাকার স্বাধীন DNA, যার বংশগতিতে কোনাে ভূমিকা থাকে না। বর্তমানে প্লাসমিডের সাহায্যে রিকম্বিনেন্ট DNA তৈরি করে আকাঙ্ক্ষিত জিন উৎপাদন করা হয়।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল      ভারতীয় জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল মূলত ভারতবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ ও ব্রিটিশবিরোধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্যই।  জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য (১) কংগ্রেসের প্রথম অধিবেশন— উদ্দেশ্য ঘোষণা—বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে (১৮৮৫ খ্রি., ২৮ ডিসেম্বর) সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রতিষ্ঠার নেপথ্যে চারটি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন। এগুলি হল—   (i) ভাষাগত ও ধর্মীয় বৈচিত্রে ভরা ভারতের বিভিন্ন প্রদেশের দেশপ্রেমীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও একাত্মতা গড়ে তোলা, (ii) সম্প্রীতির দ্বারা জাতি, ধর্ম, প্রাদেশিকতার তুচ্ছ সংকীর্ণতা দূর করে জাতীয় সংহতির পথ প্রশস্ত করা, (iii) শিক্ষিতদের সুচিন্তিত মতামত গ্রহণ করে সামাজিক ও অন্যান্য সমস্যা সমাধানের উপায় নির্ণয় করা, (iv) ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 5

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়?  উত্তরঃ ৫ বছর। প্রশ্নঃ বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে?  উত্তরঃ  ৬টি

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি