ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
প্রােনেটাম কাকে বলে ?
উত্তর:
অগ্রবক্ষের টারগামকে প্রােনেটাম বলে।
প্রশ্ন:২
হেপাটিক সিকা কী ?
উত্তর:
আরশােলার গিজার্ড ও মেসেনটেরনের সংযােগস্থলে যে আটটি কর্ষিকার মতাে সরু নালি থাকে তাদের হেপাটিক সিকা বলে। এই নালির অগ্রপ্রান্ত বদ্ধ এবং পশ্চাদপ্রান্ত পৌষ্টিক নালিতে মুক্ত। এই নালিগুলি পাচক রস নিঃসরণ করে।
প্রশ্ন:৩
গােনোপােফাইসিস কী ?
উত্তর:
পুরুষ ও স্ত্রী উভয় আরশােলার জনন ছিদ্র কয়েকটি স্ক্লেরাইট পরিবেষ্টিত থাকে, এদের গােনােপােফাইসিস বলে।
প্রশ্ন:৪
ক্রপ কী ?
উত্তর:
আরশােলার গ্রাসনালির শেষপ্রান্ত স্ফীত থলির আকার ধারণ করেছে, একে ক্রপ বলে। ক্রপে গৃহীত খাদ্যবস্তু সাময়িকভাবে সঞ্জিত থাকে।
প্রশ্ন:৫
টারগাম ও স্টারনাম কাকে বলে ?
উত্তর:
আরশােলার পৃষ্ঠদেশের স্ক্লেরাইটগুলিকে টারগাম এবং অঙ্কদেশের কৃত্তিকাবরণীকে স্টারনাম বলে।
প্রশ্ন:৬
গিজার্ড কী ?
উত্তর:
আরশােলার ক্রপের নীচে যে নাসপাতি আকৃতির পেশিবহুল মাংসল অংশ থাকে, যা খাদ্য বস্তু বিচূর্ণীভবনের জন্য ব্যবহৃত হয়, তাকে গিজার্ড বলে।
প্রশ্ন:৭
আরশােলার শ্বাসছিদ্র কটি এবং কোথায় অবস্থিত ?
উত্তর:
আরশােলার শ্বাসছিদ্র মােট দশ জোড়া, তাদের দুজোড়া বক্ষে এবং আটজোড়া উদরে অবস্থিত।
প্রশ্ন:৮
আরশােলার বক্ষপদের অংশগুলি কী কী ?
উত্তর:
আরশােলারর প্রতিটি পদ পাঁচটি অংশ নিয়ে গঠিত, যথা—
(i) কক্সা,
(ii) ট্রোক্যান্টার,
(iii) ফিমার,
(iv) টিবিয়া,
(v) টারসাস।
প্রশ্ন:৯
স্টিঙ্ক গ্রন্থি কী ?
উত্তর:
আরশােলার উদর টারগায় আর্থ্রোডিয়াল পর্দায় যে দুর্গন্ধ সৃষ্টিকারী গ্রন্থি থাকে তকে স্টিঙ্ক গ্রন্থি বলে।
প্রশ্ন:১০
আরশােলার মুখ উপাঙ্গগুলি কী কী ?
উত্তর:
আরশােলার মুখ উপাঙ্গগুলি হল—একটি ল্যাব্রাম, একজোড়া মান্ডিবল, একজোড়া ম্যাক্সিলা, একটি লেবিয়া এবং একটি হাইপােফ্যারিংক্স।

Comments
Post a Comment