বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
জলের দূরবর্তী সংবহন কী ?
উত্তর:
যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মূল দ্বারা শােষিত জল জাইলেম বাহিকার মাধ্যমে সমগ্র উদ্ভিদ অঙ্গে প্রবাহিত হয়।
প্রশ্ন:২
মূলজ চাপ কী ?
উত্তর:
মূলরােম দ্বারা শােষিত জল কোশান্তর অভিস্রবণের মাধ্যমে বহিঃস্তরে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করে। বহিঃস্তরে পূর্ণ রসস্ফীত কোশগুলি মৃত জাইলেম বাহিকার মধ্যে যে উর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে তাকে মূলজ চাপ বলে। এর ফলে জলের উৎস্রোত ঘটে।
প্রশ্ন:৩
প্লাজমােলাইসিস কী ?
উত্তর:
সজীব উদ্ভিদ কোশকে অতিসারক দ্রবণে রাখলে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় জল কোশ থেকে বেরিয়ে যায় ফলে প্রােটোপ্লাজম সংকুচিত হয় যাকে প্লাজমােলাইসিস বলে।
প্রশ্ন:৪
ফ্লোয়েম লােডিং কী ?
উত্তর:
যে বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সালােকসংশ্লেষকারী মেসোফিল কলা থেকে প্রস্তুত করা শর্করা পাতার শিরায় উপস্থিত ফ্লোয়েম কলায় স্থানান্তরিত হয়, যাকে ফ্লোয়েম লােডিং বলে।
প্রশ্ন:৫
অভিস্রবণ চাপ কী ?
উত্তর:
কোন দ্রবণে যে চাপ প্রয়ােগে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের অন্তর্মুখী প্রবাহ বন্ধ করা যায়, তাকে অভিস্রবণ চাপ বলে।
প্রশ্ন:৬
সক্রিয় আয়ন শোষণ কী ?
উত্তর:
যে প্রক্রিয়ায় শ্বসনজাত শক্তিকে ব্যবহার করে ঘনত্বে নতিমাত্রার বিপরীতে খনিজ মৌল বা আয়নগুলি উদ্ভিদকোশে শােষিত হয় তাকে সক্রিয় আয়ন শােষণ বলে।
প্রশ্ন:৭
ডিপ্লাজমােলাইসিস কী ?
উত্তর:
প্লাজমােলাইজড উদ্ভিদকোশকে লঘুসারক দ্রবণে রাখলে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় জল কোশের ভিতরে প্রবেশ করে ও কোশটি ফুলে ওঠে যাকে ডিপ্লাজমােলাইসিস বলে।
প্রশ্ন:৮
বাম্পমােচন টান কী ?
উত্তর:
বাম্পমােচনের ফলে মেসােফিল কলায় যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যায় তা জাইলেম বাহিকায় যে বিশেষ চোষণ চাপ সৃষ্টি করে মূল থেকে খনিজ লবণ মিশ্রিত জলকে ঊর্ধমুখে পরিবাহিত করে, তাকে বাষ্পমােচন টান বলে।
প্রশ্ন:৯
সিমপ্লাস্ট ও অ্যাপোপ্লাস্ট কী ?
উত্তর:
প্লাজমােডেসমাটার সজীব সাইটোপ্লাজমীয় সংযােগগুলির মাধ্যমে জলের পরিবহণকে সিমপ্লাস্ট বলে। বিভিন্ন কোশসমষ্টির মধ্যবর্তী কোশপ্রাচীর, আন্তঃকোশীয় অঞ্চলের মাধ্যমে জলের পরিবহণকে অ্যাপোপ্লাস্ট বলে।
প্রশ্ন:১০
অভিস্রবণ বিভব কী ?
উত্তর:
লঘুসারক দ্রবণ থেকে অতিসারক দ্রবণে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের গমন ক্ষমতাকে অভিস্রবণ বিভব বলে।

Comments
Post a Comment