Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৬

উদ্ভিদ শারীরবৃত্ত


প্রশ্ন:১
লবণ শ্বসন (Salt respiration) কী ?

উত্তর: 
লবণের উপস্থিতি শ্বসন হারকে স্বাভাবিক শ্বসন হার অপেক্ষা যে মাত্রায় বৃদ্ধি করে তাকে লবণ শ্বসন বলে। বিজ্ঞানী লুন্ডেগার্ড এবং বারস্ট্রম (Lundegardh & Burstrom 1933) লক্ষ করেন যে-কোনাে উদ্ভিদ বা কলাকে জল থেকে লবণ দ্রবণে স্থানান্তর করলে শ্বসন হার বেড়ে যায়। দেখা গেছে লবণ দ্রবণে লবণের সক্রিয় শােষণের জন্য ATP-র প্রয়ােজনই শ্বসন হারের বৃদ্ধি ঘটায়।


প্রশ্ন:২
গ্লাইকোলাইসিস কাকে বলে ?

উত্তর: 
যে প্রক্রিয়ায় গ্লুকোজ কোশের সাইটোপ্লাজমে কয়েক প্রকার উৎসেচকের সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড ও 2 অণু ATP (সাবসট্রেট লেবেলে) উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে।


প্রশ্ন:৩
প্রতি গ্রাম শর্করা, প্রােটিন ও ফ্যাট জারিত হলে কত ক্যালােরি তাপশক্তি উৎপন্ন হয় ?

উত্তর: 
প্রতি গ্রাম শর্করা জারিত হলে 4 kcal, প্রতি গ্রাম প্রােটিন জারিত হলে 4 kcal এবং প্রতি গ্রাম ফ্যাট জারিত হলে 9 kcal তাপশক্তি উৎপন্ন হয়।


প্রশ্ন:৪
পাইরুভিক অ্যাসিডকে বিপাকীয় পথের কেন্দ্র বিন্দু বলা হয় কেন ?

উত্তর: 
পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার সন্ধান বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আবার অক্সিজেনের উপস্থিতিতে ক্রেবস চক্রের গ্রাহক যৌগ অ্যাসিটাইল Co-A উৎপন্ন করে। পাইরুভিক অ্যাসিড নিওগ্লুকোজেনেসিসে অংশগ্রহণ করে। সেই কারণে পাইরুভিক অ্যাসিডকে বিপাকীয় পথের কেন্দ্রবিন্দু বলা হয়।


প্রশ্ন:৫
কোহল সন্ধান প্রক্রিয়ার শেষ উৎপাদিত যৌগগুলি কী ? এদের কোনটি যকৃতে বিষক্রিয়া ঘটায় ?

উত্তর: 
কোহল সন্ধান প্রক্রিয়ায় শেষ উৎপাদিত যৌগগুলি হল ইথাইল অ্যালকোহল, CO2, এবং ATP।
এগুলির মধ্যে ইথাইল অ্যালকোহল যকৃতে বিষক্রিয়া ঘটায়।


প্রশ্ন:৬
শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন ?

উত্তর: 
শ্বসন প্রক্রিয়ায় কোশস্থ খাদ্য ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং খাদ্য শক্তির মুক্তি ঘটে, ফলে জীবদেহের শুষ্ক, ওজন হ্রাস পায়। এই কারণে শ্বসনকে অপচিতি বিপাক বলে।


প্রশ্ন:৭
একটি ATP অণুতে কতগুলি উচ্চশক্তির বন্ড থাকে ? এক অণু গ্লুকোজ বায়বীয় পদ্ধতিতে জারিত হলে কত অণু ATP উৎপন্ন হয় ? (অথবা শ্বসন ক্রিয়ার সময় এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP উৎপন্ন হয় ?)

উত্তর: 
কটি ATP অণুতে দুটি উচ্চশক্তির বন্ড থাকে। ATP অণু-আবদ্ধ এক সারিতে 3টি ফসফেট বন্ডের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বন্ড দুটি উচ্চ শক্তিসম্পন্ন।
বায়বীয় পদ্ধতিতে এক অণু গ্লুকোজ জারিত হলে 36 টি ATP উৎপন্ন হয়। (প্রচলিত মতে 38 অণু)।


প্রশ্ন:৮
EMP পথ কাকে বলে ?

উত্তর: 
শ্বসনের গ্লাইকোলাইসিস পথটি এম্বডেন, মেয়ারহফ ও পারনেস নামক তিনজন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করায় গ্লাইকোলাইসিস পথকে EMP পথ বলে।


প্রশ্ন:৯
ক্রেবস চক্রকে Amphibolic পথ বলা হয় কেন ?

উত্তর: 
ক্রেবস চক্র শ্বসনের একটি পর্যায় যা মূলত অপচিতিমূলক বিপাকীয় পথ। কিন্তু ক্রেবস চক্রের একাধিক অন্তর্বর্তী যৌগ জীবকোশে সংশ্লেষমূলক কাজে ব্যবহৃত হয়—সেই কারণে ক্রেবস চক্রকে Amphibolic (উপচিতি ও অপচিতি উভয়ধর্মী) পথ বলে।


প্রশ্ন:১০
সবাত ও অবাত শ্বসন পদ্ধতিতে শেষ উৎপাদিত বস্তুগুলি কী ?

উত্তর: 
সবাত শ্বসন পদ্ধতির শেষ উৎপাদিত বস্তুগুলি হল—CO2, H2O, এবং 686 kcal শক্তি।
অবাত শ্বসন পদ্ধতির শেষ উৎপাদিত বস্তুগুলি হল—ইথাইল অ্যালকোহল, CO2, এবং 50 kcal শক্তি।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৭

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য প্রশ্ন:১ রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল— (a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা (b) যুদ্ধবন্দিদের ক্রয় করা (c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা (d) প্রভূর জমিতে চাষবাস করা