Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভূগোল, সেট-৪

ভূগোল


প্রশ্ন:১
Global worming কি ?

উত্তর: 
Green house গ্যাস গুলাে অত্যধিক বৃদ্ধি পাওয়ার কারণে (যেমন CFC, CO2) পৃথিবীর গড় মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিজনিত এই ভয়ঙ্কর অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন Global Worming।


প্রশ্ন:২
পরিবহনের সংজ্ঞা দাও।

উত্তর: 
যাত্রী ও মালপত্র চলাচলের মাধ্যমকে তথা একস্থান থেকে অন্যস্থানে মানুষ ও বহনের মাধ্যমকে পরিবহন বলে। যা গতিশীল পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনী শক্তিকে সঞ্চালিত করে। মার্সালের মতে–পরিবহন শিল্প কেবলমাত্র মানুষের চলাচল এবং একস্থান থেকে অন্যস্থানে পণ্য সামগ্রী পরিবহন ব্যবস্থাই করে না। পরিবহন মানুষের উন্নত সভ্যতার প্রতি পদক্ষেপে গুরুত্বপূর্ণ কার্যাবলী ও দায়িত্বও পালন করে।


প্রশ্ন:৩
অর্থনৈতিক ক্রিয়া কলাপ কাকে বলে ?

উত্তর: 
জীবিকা নির্বাহের জন্য যেসব ক্রিয়া কলাপের দ্বারা মানুষ বিভিন্ন বৃত্তির মাধ্যমে আয় করে আর্থসামাজিক দায়-দায়িত্ব পালন করে নিজের বৈষয়িক এবং দেশের বা অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে অংশগ্রহণ করে,তাকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। 
যেমন—চাষ-আবাদ, মৎস্য আহরণ, খনিজ সম্পদ সংগ্রহ, শিল্প ব্যবসা-বাণিজ্য প্রভৃতি হল অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী দ্বারা উৎপাদক সূচিত হয় বলে এদের উৎপাদক মূলক কার্যাবলীও বলে।


প্রশ্ন:৪
কৃষির সংজ্ঞা দাও ?

উত্তর: 
সংস্কৃত ‘কৃষ’ ধাতু থেকে কৃষি শব্দটি এসেছে—যার অর্থ কর্ষন করা বা চাষ করা। আবার Agri-এর অর্থ ক্ষেত্র এবং Culture-এর অর্থ পরিচর্যা করা। সুতরাং Agri-culture কথার অর্থ ভূমি কর্ষণ করা, চাষ করা। 
অধ্যাপক জিমারম্যানের মতে—উদ্ভিদ ও প্রাণী জগতের জন্ম ও বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়ার সুযােগ নিয়ে মানুষ স্থায়ীভাবে নিজের চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে উদ্ভিদসমূহ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করার চেষ্টা করে তাকেই বলে কৃষিকাজ। সুতরাং বলা যেতে পারে কৃষিকাজ বলতে কেবলমাত্র কৃষিজ ফসল উৎপাদনকেই বোঝায় না তার সঙ্গে প্রাণিজ সম্পদ উৎপাদনকেও বােঝানাে হয়ে থাকে।


প্রশ্ন:৫
ইন্টারনেট কি ?

উত্তর: 
সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারকে মডেলের মাধ্যমে টেলিফোন লাইনের সাহায্যে এক সূত্রে যুক্ত করার নামই হল ইন্টারনেট। পৃথিবীর বিভিন্ন দেশে যে কম্পিউটার নেটওয়ার্ক সৃষ্টি হয়, তারই সমন্বয়কে ইন্টারনেটওয়ার্ক বা সংক্ষেপে ইন্টারনেট বলে। ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ই-মেইল এর মাধ্যমে যে কোন ব্যক্তি যে কোনাে স্থানে বার্তা, সংবাদ, চিঠিপত্র, তথ্য ইত্যাদি প্রেরণ ও গ্রহণ করতে পারে।


প্রশ্ন:৬
তৃতীয়-পর্যায়ের কার্যাবলী বলতে কি বােঝ ?

উত্তর: 
মানুষের এবং সমাজের অভাব পূরণের উদ্দেশ্যে সম্পদের উৎপাদন এবং বন্টন মূলক নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করার জন্য যে সব সহায়ক ক্রিয়া কলাপ অপরিহার্য বলে বিবেচিত হয় তাকে তৃতীয় স্তরের কার্যকলাপ বা পরিষেবামূলক কার্যকলাপ বলে।
আধুনিক যুগে পরিষেবা মূলক কার্যকলাপের গুরুত্ব অপরিসীম, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাঙ্ক ও বিমা ব্যবস্থা, পণ্য মজুত ও সংরক্ষণ ইত্যাদি পরিষেবা মূলক কার্যাবলী।


প্রশ্ন:৭
জন অভিক্ষেপ কি ?

উত্তর: 
বর্তমান জনবৃদ্ধির গতি প্রকৃতি লক্ষ্য করে ভবিষ্যৎ জনসংখ্যা সম্পর্কে পূর্বানুমানকে জন-অভিক্ষেপ বলে।


প্রশ্ন:৮
সহায়ক ক্রিয়া কলাপ কাকে বলে ?

উত্তর: 
প্রাথমিক ক্রিয়াকলাপের ফলে সংগৃহীত বিভিন্ন উপকরণের আকৃতি ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে যে অধিক উপযােগী ও মূল্যবান ভােগ্যপণ্য প্রস্তুত করা হয় সেই সংশ্লিষ্ট ক্রিয়া কলাপকে সহায়ক ক্রিয়াকলাপ বলে। যেমন-শিল্প।


প্রশ্ন:৯
আন্তকৃষি কাকে বলে ?

উত্তর: 
যে সব দেশে কৃষি জমির তুলনায় জনসংখ্যার চাপ খুবই বেশি সেখানে প্রত্যাবর্তন কৃষি ব্যবস্থার সঙ্গে সঙ্গে সম্প্রতি আরও একটি কৃষি ব্যবস্থার প্রচলন হয়েছে। এই পদ্ধতিতে একই কৃষিক্ষেত্রে একই সময়ে বিভিন্ন সারিতে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করা হয়, যাদের পাকার সময় আলাদা আলাদা। এর ফলে একই জমি থেকে সারা বছর ধরে কিছু না কিছু ফসল পাওয়া যায়। ফসল উৎপাদনের এই অভিনব পদ্ধতিকে আন্তকৃষি বলে।


প্রশ্ন:১০
Full form লেখ— S.M.S, PI.N.

উত্তর: 
S.M.S—Short Messaging System.
P.I.N—Postal Index Number.





✸✸✸


✸✸✸





 

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য

  ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য Sl. No. ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত 1 ঘূর্ণবাতের নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর উচ্চচাপ বলয়। প্রতীপ ঘূর্ণবাতের উচ্চচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর নিম্নচাপ বলয়। 2 নিম্নচাপ কেন্দ্রে বায়ু উষ্ণ, হালকা ও ঊর্ধ্বগামী হয়। উচ্চচাপ কেন্দ্রে বায়ু শীতল, ভারী ও নিম্নগামী হয়। 3 ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে, ফলে বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ে প্রভাবিত হয়। প্রতীপ ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে না। 4 ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘমুক্ত থাকে। বৃষ্টিপাত ও ঝড়-ঝঞ্ঝা ঘটে না। মাঝেমাঝে তুষারপাত ও কুয়াশার সৃষ্টি হয়৷ 5 ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 6 চারিদিক থেকে ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসে অর্থাৎ বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী। প্রতীপ ঘূর্ণবাতে কেন...

মানব জীবনের ওপর পর্বতের প্রভাব উল্লেখ করো।

মানব জীবনের ওপর পর্বতের প্রভাব উল্লেখ করো।           সমুদ্র সমতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু ও বহুদূর বিস্তৃত শিলাময় স্তূপ যার ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর, ভূমির ঢাল বেশ খাড়া এবং গিরিশৃঙ্গ ও উপত্যকা বর্তমান তাকে পর্বত বলে৷ খাড়াভাবে দাঁড়িয়ে থাকা এই পর্বত মানুষের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। মানবজীবনে পর্বতের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হল—

স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য

  স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য Sl. No. স্থলবায়ু সমুদ্রবায়ু 1 স্থলবায়ু মূলত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। সমুদ্রবায়ু মূলত উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়। 2 স্থলবায়ু প্রধানত রাত্রিবেলায় প্রবাহিত হয়। সমুদ্রবায়ু প্রধানত দিনেরবেলায় প্রবাহিত হয়। 3 সূর্যাস্তের পরবর্তী সময়ে এই বায়ুর প্রবাহ শুরু হয় ও রাত্রির শেষদিকে বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়। সূর্যোদয়ের পরবর্তী সময়ে এই বায়ুরপ্রবাহ শুরু হয় ও অপরাহ্নে বায়ুপ্রবাহে বেগ বৃদ্ধি পায়। 4 স্থলবায়ু উচ্চচাযুক্ত স্থলভাগ থেকে নিম্নচাপযুক্ত জলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে স্থলবায়ুকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। সমুদ্রবায়ু উচ্চচাপযুক্ত সমুদ্র থেকে নিম্নচাপযুক্ত স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে সমুদ্রবায়ুকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। 5 স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হবার দরুন বেগ তুলনামূলক কম হয়ে থাকে। উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘপথ প্রবাহিত হ...

সমাজসংস্কাররূপে রাজা রামমোহন রায়ের অবদান।।

সমাজসংস্কাররূপে রাজা রামমোহন রায়ের অবদান             হুগলি জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় ১৭৭২ খ্রিস্টাব্দে (মতান্তরে ১৭৭৪ খ্রি.) জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁকে ভারত পথিক বলে সম্মান জানিয়েছেন। ভারতের ধর্ম ও সমাজ সংস্কারের কাজে তাঁর নিরলস সাধনার কারণে তাঁকে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করা হয়। ড. বিপানচন্দ্রের মতে—“উনিশ শতকের প্রথম লগ্নে ভারতীয় আকাশে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্ররূপে ভাস্বর ছিলেন”।

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বারিমণ্ডল, সেট-৩

বারিমণ্ডল প্রশ্ন:১ উষ্ণ স্রোত কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে ? উত্তর:  নিম্ন অক্ষাংশ থেকে প্রবাহিত উষ্ণ স্রোত উচ্চ অক্ষাংশের শীতল অঞ্চলে সমুদ্রজলের উষ্ণতা বৃদ্ধি করে। উষ্ণ স্রোত যে উপকূলে প্রবাহিত হয় সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। কারণ—উষ্ণ স্রোতের উপরের বাতাস উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের সমুদ্রের জলে উষ্ণতার সমতা বিধানে সাহায্য করে। তাছাড়া উষ্ণ স্রোত সংলগ্ন উপকূলের উষ্ণতাও বৃদ্ধি করে।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

আবহবিকার ও ক্ষয়ীভবন মধ্যে পার্থক্য

  আবহবিকার ও ক্ষয়ীভবন মধ্যে পার্থক্য Sl. No. আবহবিকার ক্ষয়ীভবন 1 আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন—উষ্ণতা, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, তুষারপাত ও বিভিন্ন গ্যাসীয় উপাদান দ্বার শিলাসমূহের চূর্ণবিচূর্ণ হওয়া বা বিয়োজনকে আবহবিকার বলে। বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন—নদী, বায়ু, হিমবাহ, ইত্যাদি দ্বারা আবহবিকারপ্রাপ্ত চূর্ণবিচূর্ণ শিলাসমূহের অপসারণকে ক্ষয়ীভবন বলে। 2 আবহবিকারের ফলে মূল শিলার বৈশিষ্ট্যের (গঠন, আকৃতি, খনিজের আণবিক সজ্জা প্রভৃতি) পরিবর্তন ঘটে । ক্ষয়ীভবনের ফলে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়। কিন্তু মূল শিলার বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন সাধন হয় না। 3 আবহবিকার কোনোভাবে ক্ষয়ীভবনের ওপর নির্ভরশীল নয়। ক্ষয়ীভবন সম্পূর্ণরূপে আবহবিকারের ওপর নির্ভরশীল। আবহবিকার প্রক্রিয়া সম্পন্ন না হলে ক্ষয়ীভবন প্রক্রিয়া শুরু হতে পারে না। 4 আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ শিলাসমূহ শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে মূল শিলাস্তরের ওপরেই অবস্থান করে। ক্ষয়ীভবনের ফলে আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণ স্থানান্তরি...

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

গ্রস্ত উপত্যকা

গ্রস্ত উপত্যকা : ১. গ্রস্ত উপত্যকার সংজ্ঞা :                দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে যে অবনমিত অঞ্চলের সৃষ্টি হয়, তাকে গ্রস্ত উপত্যকা বলে।              এছাড়া, মহীভাবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সংকোচন ও প্রসারণ বলের সৃষ্টি হয়। যার ফলে ভূপৃষ্ঠের কঠিন শিলায় ফাটলের সৃষ্টি হয়। পরবর্তীকালে পুনরায় ভূ-আন্দোলন ঘটলে বা ভূ-আলোড়নের মাত্রা বৃদ্ধি পেলে ফাটল রেখা বরাবর শিলার একটি অংশ অপর অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, একে চ্যুতি বলে। সংনমন বল বৃদ্ধি পেলে দুটি চ্যুতির মাঝের অংশ খাড়াভাবে নীচে বসে যায়। অবনমিত, ওই অংশকে বলে গ্রস্ত উপত্যকা। 

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।